Home সাম্প্রতিক ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
সাম্প্রতিক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান

Share
Share

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র। বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের কারণে সম্মেলনের আউটরিচ পর্বে তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা কার্যত নেই বলে জানিয়েছে একাধিক সরকারি সূত্র।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আঞ্চলিক জোট বিমসটেকের (BIMSTEC) বর্তমান চেয়ারম্যান হিসেবে গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র ৮ আগস্ট জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর ব্রিকসের আউটরিচ পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সুযোগ নেই বললেই চলে।

গত ৫ আগস্ট দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার সুযোগ দেওয়ার ঘটনায় বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, একজন সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিকে দিল্লিতে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার সুযোগ দিয়ে বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য প্রচারের সুযোগ দেওয়ায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ভারত একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবে এবং অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইবে—এ দুটি বিষয় সম্পূর্ণ বিপরীতমুখী।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, দিল্লি থেকে বাংলাদেশের বৈধ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, ভারত সরকার তা সমর্থন বা অনুমোদন করে না।

সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও দুই দেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। সম্পর্ক স্বাভাবিক করা ও পারস্পরিক আস্থা পুনর্গঠনের অংশ হিসেবে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করছেন। পরবর্তীতে তাঁর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

ভারতের সংবাদপত্র ‘দ্য হিন্দু’-এর কূটনীতি বিষয়ক সম্পাদক সুহাসিনী হায়দারও সাম্প্রতিক পরিস্থিতি কাটিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর ভারতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নামাজ শেষে লটারির ফল মেলালেন, মিলল প্রথম পুরস্কারের নম্বর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হানিফ মিয়া ২০ টাকা করে দুটি লটারির টিকিট কিনেছিলেন। সংসারের টানাপোড়েনের মধ্যে ৪০ টাকা খরচ করায় স্ত্রী নীলা আক্তারও তাকে বকেছিলেন।...

‘বেশি উইড়েন না’ চিঠি দিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, সঙ্গে গুলি-কাফনের কাপড়

সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে অভিনব কায়দায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বাসার ফটকের সামনে বাজারের একটি ব্যাগে কাফনের কাপড়, একটি...

Related Articles

দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি

আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করার ঘোষণা দিয়েছে...

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলতে...

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের শান্তি নষ্ট না করার আহ্বান...

জেরার সময় ১২টা কিন্তু পরীমনি এলেন আড়াইটায়, সাক্ষ্যগ্রহণ পেছালেন আদালত

ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় চিত্রনায়িকা পরীমনি সময়মতো আদালতে পৌঁছাতে না পারায়...