Home জাতীয় মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
জাতীয়

মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন

Share
Share

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে ক্যাম্পাসের বাইরে ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে সেখানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার পর সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় ঢাকা আলিয়া মাদ্রাসা মোড়ে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে দেখা যায়। এ সময় তাঁর মাথায় হেলমেট এবং হাতে একটি পাইপসদৃশ বস্তু ছিল। তাঁকে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুলিশ সদস্যদের উদ্দেশে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘তারা গুলি করছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেন। আপনারা সামনে যান। আমরা আপনাদের সহযোগিতা করব।’

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সংঘর্ষ চলাকালে থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন হন।

তবে মাথায় হেলমেট ও হাতে পাইপসদৃশ বস্তু নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়ে রবিউল ইসলাম নয়নের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালীর আকাশে ৩ কোটি ডলারের মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান

অন্যতম শক্তিশালী ও আধুনিক ‘এমকিউ-৯ রিপার’ (MQ-9 Reaper) চালকহীন ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস...

ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্প: নিহতের সংখ্যা ৬ হাজার ছাড়ালো

ভয়াবহ ভূমিকম্পের ক্ষত এখনো শুকায়নি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। গত জুনে আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,১২৫ জনে। দেশের...

Related Articles

বিয়ের মাত্র ৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনজিও কর্মী সাজিম

নতুন জীবনের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন মাত্র পাঁচ দিন আগে, কিন্তু...

‘ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত’: নুরুল হক নুর

জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ...

পঞ্চগড়ে চার স্ত্রী থাকার পরও নারীর ঘরে জামায়াত সমর্থক: হাতেনাতে ধরে দড়িতে বাঁধল জনতা

পঞ্চগড়ে চার স্ত্রী থাকা সত্ত্বেও এক নারীর ঘরে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে...

ব্রাহ্মণবাড়িয়ায় সিলিং ফ্যানে ঝুলছিল ‘সেজেগুজে’ থাকা গৃহপরিচারিকার মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে গৃহপরিচারিকার রহস্যজনক ও সন্দেহভাজন মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় তীব্র...