Home আন্তর্জাতিক ঝড়ে দেয়াল ধসে নিহত ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া
আন্তর্জাতিকদুর্ঘটনা

ঝড়ে দেয়াল ধসে নিহত ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া

Share
Share

 

ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে সাবেক ফুটবলার তাসিও মায়া দেস সান্তোস (৪১) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু ও সহকর্মী ভান্দ্রে করদেইরোও প্রাণ হারিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) রিও ডি জেনিরোর সান্তা তেরেসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সান্তা তেরেসা এলাকার মানসাও আলভিতে নামের একটি ইভেন্ট ভেন্যুতে কর্মরত ছিলেন তাসিও মায়া। ঝড়ো হাওয়ার সময় ফুটপাতসংলগ্ন একটি ভারী দেয়াল ধসে পড়ে। এতে পথচারী ও সেখানে পার্ক করে রাখা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই তাসিও ও তাঁর সহকর্মী নিহত হন।

তাসিও মায়া ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত পেশাদার ফুটবল খেলেছেন। সাউ ক্রিস্টোভাও ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করা এই সেন্টার ফরোয়ার্ড ২০১৫ সালে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব বোটাফোগোতে যোগ দেন। ক্লাবটির হয়ে তিনি ছয়টি ম্যাচ খেলেন এবং একটি গোল করেন।

পরে ফেরোভিয়ারিও ক্লাবের হয়ে খেলে ২০১৯ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান।

তাঁর মৃত্যুর পর বোটাফোগো ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় ক্লাবটি তাসিও মায়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম...

দলগুলোকে উসকানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান রিজভীর

  সংঘাতের দিকে নিয়ে যেতে পারে—এমন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম...

Related Articles

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে উঠে এলো শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য

  বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড...

সেনাদের মোবাইলের ভিডিও দেখে হামলার মূল্যায়ন করছে ইরান, সতর্ক করলেন মার্কিন কমান্ডার

  মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও...

বাম চোখে আর কখনও দৃষ্টিশক্তি ফিরবে না ছাত্রশক্তি নেতা আলিফের

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত...

আদালতে শুনানির সময় অজ্ঞান উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে

  উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির সময় আদালতে হঠাৎ...