Home জাতীয় অপরাধ ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’: পুলিশের দাবি
অপরাধ

ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’: পুলিশের দাবি

Share
Share

 

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ভারতের একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ সুপার বলেন, ডেভিড ইমন ও তাঁর সহযোগীরা চট্টগ্রাম থেকে প্রথমে ঢাকায় যান। সেখানে পোশাক, ব্যবহৃত গাড়ি ও চালক পরিবর্তন করে খুলনা হয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। তবে সম্ভাব্য রুটে আগে থেকেই চেকপোস্ট বসানো থাকায় যশোরের ঝুমঝুমপুর এলাকায় তাঁরা আটক হন।

মাসুদ আলমের ভাষ্য, ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতে পৌঁছে নিরাপদে বসবাসের প্রস্তুতির অংশ হিসেবে ‘বড় সাজ্জাদ’ তাঁকে ওই কার্ড দিয়েছিলেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া আধার কার্ডে ‘আজহার খান’ নামে একটি পরিচয় ব্যবহার করা হয়েছে। এতে একটি ছবি, জন্মতারিখ ও পরিচয় নম্বর রয়েছে। তবে কার্ডটি আসল, নকল নাকি জালিয়াতির মাধ্যমে তৈরি—তা তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে ভুয়া পরিচয়ে আত্মগোপনের পরিকল্পনা ছিল কি না, সেটিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে আধার কার্ডটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, এর সঙ্গে আর কারা জড়িত এবং সীমান্ত পারাপারের নেটওয়ার্ক শনাক্তের চেষ্টা চলছে।

তবে আধার কার্ডটি বৈধ কি না বা ডেভিড ইমন এটি ব্যবহার করেছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম...

দলগুলোকে উসকানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান রিজভীর

  সংঘাতের দিকে নিয়ে যেতে পারে—এমন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম...

Related Articles

যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত, আরেক অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

  যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল...

৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মাত্র ৩০ হাজার টাকাকে কেন্দ্র করে তানজিলা আক্তার নামের...

বাম চোখে আর কখনও দৃষ্টিশক্তি ফিরবে না ছাত্রশক্তি নেতা আলিফের

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের পর সালিশে নাকে খত দেওয়া সেই বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে জন্মদাতা বাবার হাতে ১৮ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের এক...