Home আন্তর্জাতিক প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়: ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে
আন্তর্জাতিকজাতীয়সাম্প্রতিক

প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়: ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে

Share
Share

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা প্রেম পরিণত হলো ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। প্রেমের টানে হাজার মাইল পথ পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ওয়্যাং সুলিন (৩০) নামের এক চীনা যুবক। শুধু আসাই নয়, ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের তরুণী নাজমিন আক্তার লিজাকে (২০) বিয়ে করে ঘর বেঁধেছেন তিনি। ধর্মান্তরিত হওয়ার পর ওই যুবকের নতুন নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কনে নাজমিন আক্তার লিজা মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে বর ওয়্যাং সুলিন চীনের হুপেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা এবং পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী। প্রায় দুই মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পরিচয়ের সূত্রপাত। সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক গভীর প্রণয়ে রূপ নিলে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন এবং নিজ নিজ পরিবারকে বিষয়টি জানান। উভয় পরিবারের সম্মতি পাওয়ার পর ভালোবাসার টানে বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন।

ঢাকায় পৌঁছানোর পর লিজার পরিবারের সদস্যরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মোহনগঞ্জে নিয়ে যান। এরপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করে ধর্মীয় রীতি মেনে লিজাকে বিয়ে করেন। নবদম্পতিকে বরণ করে নিতে স্থানীয়ভাবে জাঁকজমকপূর্ণ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে কনের পরিবার।

কনের বাবা জানান, বিয়ের পূর্বে চীনা দূতাবাস ও যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সব তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়েছে। বিয়ের আইনি ও সামাজিক প্রক্রিয়া শেষে বর সাময়িকভাবে চীনে ফিরে গিয়ে ভিসার কাগজপত্র প্রস্তুত করবেন এবং পরবর্তীতে লিজাকে নিজের দেশে নিয়ে যাবেন। এদিকে সুদূর চীন থেকে আসা নতুন জামাইকে একনজর দেখতে এবং ছবি তুলতে কনের বাড়িতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন, যা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাঙ্গামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটি জেলার বিভিন্ন মঠ-মন্দির, সংগঠন ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত...

বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভারতের

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে বাংলাদেশ। গত ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের...

Related Articles

ইরান যুদ্ধে জড়িয়ে দিশেহারা যুক্তরাষ্ট্র, তথ্য ফাঁসে ক্ষুব্ধ ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৩৬০ কোটি...

হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার খবর, ‘বড় সিদ্ধান্তের’ ইঙ্গিত ট্রাম্পের

ইরান যুদ্ধকে কেন্দ্র করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি...

মসজিদে হারামের বর্তমান ১০ ইমাম, জানুন তাঁদের পরিচয়

পবিত্র মসজিদে হারাম বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও...

নামাজ পড়তে বের হয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ

রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ (১১) নামে এক শিশু...