Home জাতীয় বন্যার সময় এলাকায় যেতে না পারায় ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

বন্যার সময় এলাকায় যেতে না পারায় ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Share
Share

বন্যার সময় রাষ্ট্রীয় কাজে বিদেশে থাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপস্থিত হতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় কাজে বিদেশে থাকার কারণে বন্যার মূল সময়ে আপনাদের কাছে ছুটে আসতে পারিনি। সে জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি।’

পরে উপস্থিত মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিয়েছেন?’ একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকার সব সময় জনগণের পাশে রয়েছে এবং যে কোনো দুর্যোগে মানুষের সহায়তায় কাজ করছে।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আসামিকে বর্তমানে সেনা হেফাজতে রাখা হয়েছে এবং আইন অনুযায়ী তার বিচারপ্রক্রিয়া সম্পন্ন হবে। বিষয়টি সেনাবাহিনী দেখছে।

পরে চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যাকবলিত এলাকায় সরকারি জরিপ চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার মো. সাজেদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন দেলোয়ারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে শিশুসহ চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ...

দুই দেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করে ভারত সফরে যাবেন তারেক রহমান

দুই দেশের জনগণের সার্বিক স্বার্থ ও পারস্পরিক উন্নয়ন বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায়...

Related Articles

দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ

আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালের চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা...

জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির ৯ নির্দেশনা

শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে রাজধানীতে আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা...

মক্কায় কোরআন প্রতিযোগিতায় বিজয়ী চার বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা

পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ী চার...

সংসদে আবেগঘন বক্তব্যের পর তারেক রহমানের সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ

জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের...