Home আন্তর্জাতিক এবার যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

এবার যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’

Share
Share

 

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। দলীয় নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে তিনিই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হবেন বার্নহ্যাম।

দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর দেওয়া প্রথম বক্তব্যে বার্নহ্যাম বলেন, ‘আমার একটি সুস্পষ্ট পরিকল্পনা আছে।’ তিনি বলেন, লেবার পার্টিকে ঐক্যবদ্ধ করা এবং দেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার জন্য তিনি প্রস্তুত।

বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের প্রশংসা করে বার্নহ্যাম বলেন, এটি দলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। একই সঙ্গে তিনি স্বীকার করেন, অতীতে সব সিদ্ধান্ত সঠিক ছিল না।

বার্নহ্যাম বলেন, ‘আমি সব সময় সব সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারিনি। যেখানে ঘাটতি ছিল, তার জন্য আমি দুঃখিত। তবে প্রতিটি দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘আমি জানি আমি কী বিশ্বাস করি এবং কী করতে চাই। আমার একটি সুস্পষ্ট পরিকল্পনা আছে। আমি আপনাদের ওপর আস্থা রাখি এবং বিশ্বাস করি, আমরা একসঙ্গে সফল হতে পারব।’

পাঁচ অগ্রাধিকার

দলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বার্নহ্যাম পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন।

প্রথমত, লেবার পার্টির অভ্যন্তরীণ বিভক্তি দূর করে একটি ঐক্যবদ্ধ দল গঠন।

দ্বিতীয়ত, জনগণের আস্থা ফিরিয়ে আনতে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা।

তৃতীয়ত, অন্য দলের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা থাকলেও লেবার পার্টির নিজস্ব আদর্শ ও নীতির ভিত্তিতে রাজনীতি পরিচালনা।

চতুর্থত, শুধু ইংল্যান্ড নয়, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডসহ পুরো যুক্তরাজ্যের মানুষের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করা।

পঞ্চমত, ওয়েস্টমিনস্টারের বাইরে স্থানীয় সরকারগুলোর হাতে আরও ক্ষমতা ও দায়িত্ব বিকেন্দ্রীকরণ করা।

বার্নহ্যাম জানান, তাঁর নেতৃত্বে সরকার নতুন আবাসন নির্মাণ, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেবে। তবে মন্ত্রিসভায় কারা থাকবেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মালভিনাস ব্যানার প্রদর্শন: আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত চায় যুক্তরাজ্য

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জ নিয়ে দাবি-সংবলিত ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা দলের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে...

যবিপ্রবিতে বিশ্বকাপ খেলা প্রদর্শন নিয়ে ১০ শিক্ষার্থীকে শোকজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে পুনরায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনের দাবিতে কর্মসূচি পালন করায় ১০ শিক্ষার্থীকে...

Related Articles

কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে আসায় অতিরিক্ত শুল্কের হুমকি ট্রাম্পের

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া এবার আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্য বিরোধে নতুন মাত্রা...

মক্কার কুরআন জাদুঘরে ওহি লিখনের প্রাচীন উপকরণের প্রদর্শনী

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার হেরা সাংস্কৃতিক অঞ্চলে অবস্থিত পবিত্র কুরআন জাদুঘরে...

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে লঙ্কা প্রিমিয়ার...

শাবানা মাহমুদকে অর্থমন্ত্রী করতে যাচ্ছেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী

  যুক্তরাজ্যের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে দেশটির পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া...