Home জাতীয় অপরাধ কমলাপুরে গ্রেপ্তার সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী তানিম রেজা বাপ্পি
অপরাধ

কমলাপুরে গ্রেপ্তার সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী তানিম রেজা বাপ্পি

Share
Share

রাজধানীর কমলাপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে মতিঝিল থানা-পুলিশ।

পুলিশের ভাষ্য, তানিম রেজা বাপ্পি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ এবং তাঁর অস্ত্রভান্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি সুব্রত বাইনের সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি বলেন, তানিম রেজা বাপ্পির বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পত্নীতলায় চুরি হওয়া ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩

  নওগাঁর পত্নীতলায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন এলাকা সাজেক ইউনিয়নে পুনরায় শুরু হওয়া অনির্দিষ্টকালের সড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় লুসাই, ত্রিপুরা, চাকমা ও...

Related Articles

বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ছোট বোনের বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে...

স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা সফটওয়্যার প্রকৌশলীর, মৃত্যুর আগে পাঠান ইমেইল

ভারতের গুরুগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নিজ ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা...

টাঙ্গাইলে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণধোলাই

টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা পরিচালককে গণপিটুনি...

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কাউসার নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬...

;