৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ, নতুন করে সুপারিশ ক্যাডার ও নন-ক্যাডারে
৪৭তম বিসিএসের সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশোধিত ফলাফলে ক্যাডার ও নন-ক্যাডার পদে নতুন করে প্রার্থীদের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএস-২০২৪-এর চূড়ান্ত ফলাফল সংক্রান্ত গত ২৮ জুন প্রকাশিত বিজ্ঞপ্তির অনুচ্ছেদ-৬-এ উল্লেখিত শর্ত এবং ওই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ফলাফল সংশ্লিষ্ট পদগুলোর ক্ষেত্রে আগের প্রকাশিত ফলাফলের পরিবর্তে কার্যকর হবে।
সংশোধিত ফলাফলে ক্যাডার ও নন-ক্যাডার—উভয় ধরনের পদে নতুন করে প্রার্থীদের সুপারিশ করা হয়েছে।
Leave a comment