Home বিনোদন আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল
বিনোদন

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

Share
Share

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়েছেন তামিম ইকবাল। সংস্থাটির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

আইসিসি জানিয়েছে, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের বিস্তার, আন্তর্জাতিক ক্রিকেটের সূচির ভারসাম্য, খেলোয়াড়দের সুরক্ষা এবং সংশ্লিষ্ট বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে কাজ করবে এই কমিটি। এর নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল।

তামিমের নেতৃত্বাধীন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া, ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।

এদিকে আইসিসির সভায় কানাডা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ফ্রান্সের সদস্যপদ–সংক্রান্ত বিভিন্ন বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইসিসি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে সংস্থাটির পূর্ণ সদস্য (ফুল মেম্বার) পরিচালক হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি বোর্ড।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস) ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা...

লেস্টারের সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। এক বছরের চুক্তিতে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটিতে...

Related Articles

ভারতকে বিশ্বকাপ উপহার দিতে চান ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া

লিঙ্গান্তরের পর অবশেষে ক্রিকেটে ফেরার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন অনয়া বাঙ্গার। ভারতের সাবেক...

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল আলোচনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া বোলিংয়ে বড় সুখবর পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন...

বিসিবির মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়ছেন রাবিদ ইমাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দীর্ঘদিনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাবিদ...