Home বিনোদন ‘মেসিকে সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ’, বললেন ইংল্যান্ডের ও’রাইলি
বিনোদন

‘মেসিকে সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ’, বললেন ইংল্যান্ডের ও’রাইলি

Share
Share

 

লিওনেল মেসির বিপক্ষে খেলতে পারাকেই অনেক ফুটবলার নিজেদের সৌভাগ্য মনে করেন। আর সেটি যদি হয় বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে, তাহলে সেই অভিজ্ঞতার গুরুত্ব আরও বেড়ে যায়। ইংল্যান্ডের তরুণ ডিফেন্ডার নিকো ও’রাইলির সামনে এবার তেমনই এক চ্যালেঞ্জ।

২১ বছর বয়সী এই লেফটব্যাক জানিয়েছেন, মেসিকে সামলানোর মতো ‘জীবনে একবারই আসা’ সুযোগের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। চলতি বিশ্বকাপে ইংল্যান্ড কোচ টমাস টুখেলের প্রথম পছন্দের লেফটব্যাক হিসেবে খেলছেন ও’রাইলি। আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে তাঁর সামনে অপেক্ষা করছে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি।

এবারের বিশ্বকাপে ইতিমধ্যে আট গোল করা মেসিকে নিয়ে বিবিসি রেডিওকে ও’রাইলি বলেন, ‘আমার আর তর সইছে না। জীবনে একবারই এমন সুযোগ আসে। মেসি তাঁর ক্যারিয়ারের শেষ প্রান্তে। আমার মতে, তিনি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়। তাই এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমি মুখিয়ে আছি।’

২০০৬ সালে মেসি যখন নিজের প্রথম বিশ্বকাপ খেলেন, তখন ও’রাইলির বয়স ছিল মাত্র এক বছর। প্রায় দুই দশক পর সেই মেসির বিপক্ষেই বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে যাচ্ছেন ইংল্যান্ডের এই তরুণ ডিফেন্ডার।

আর্জেন্টিনাকে নিয়ে সমীহ প্রকাশ করে ও’রাইলি বলেন, ‘ওদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় আছে। মেসি আছেন, যিনি আমার চোখে বিশ্বের সেরা ফুটবলার। কাজটা কঠিন হবে। তবে নিজের সামর্থ্যের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। দেখা যাক কী হয়।’

আর্জেন্টিনাকে হারাতে পারলে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠবে ইংল্যান্ড। সেই স্বপ্নই দেখছেন ও’রাইলি।

তিনি বলেন, ‘আমি সব সময় পরবর্তী লক্ষ্য নিয়ে স্বপ্ন দেখি। প্রতি রাতে ঘুমানোর আগে কল্পনা করি, আমরা বিশ্বকাপ জিতেছি, ড্রেসিংরুমে উদ্‌যাপন করছি, ট্রফি নিয়ে দেশে ফিরছি আর দেশের মানুষ আনন্দে মেতে উঠেছে। এমন অনুভূতি অবশ্যই অসাধারণ হবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পদত্যাগের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য করতে নারাজ শিক্ষামন্ত্রী

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ তীব্র আকার...

জর্ডান ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের লাগাতার বিমান হামলার জবাবে এবার মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে বড় ধরনের পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। জর্ডান ও কুয়েতে অবস্থিত...

Related Articles

ডি পল বেঞ্চে, সিমিওনেকে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে একটি বড় পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। কোয়ার্টার...

ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টাইন ভাইস প্রেসিডেন্ট

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে রাজনৈতিক মন্তব্য ঘিরে...

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)...

এআইয়ের পূর্বাভাস: আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালে কে এগিয়ে?

২০২৬ বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে উত্তেজনা এখন তুঙ্গে। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২–০...