Home খেলা বিদায়ী বার্তা দিলেন মেসি
খেলাখেলাধুলাফুটবলসাম্প্রতিক

বিদায়ী বার্তা দিলেন মেসি

Share
Share

২০২৬ বিশ্বকাপ ফুটবলের মহারণে নিজেদের প্রধান ঘাঁটি কানসাস সিটিকে আবেগঘন এক বিদায়ী বার্তা দিলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সেমিফাইনালের মঞ্চে মাঠে নামার আগে সোমবার (১৩ জুলাই) কানসাস সিটিতে নিজেদের শেষ অনুশীলন সেশন সম্পন্ন করেছে আলবিসেলেস্তেরা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শহরটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ফুটবল জাদুকর।

কানসাস সিটির শেষ অনুশীলনের চারটি চমৎকার ছবি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি লিখেন, ‘কানসাস সিটিতে আমাদের শেষ অনুশীলন! সবকিছুর জন্য ধন্যবাদ।’ অধিনায়কের মতোই সামাজিক যোগাযোগমাধ্যমে শহরটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলের অন্যতম ভরসা ও ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তিনি নিজের অ্যাকাউন্টে লিখেন, ‘ধন্যবাদ কানসাস! আমাদের যাত্রা এখনও অব্যাহত আছে।’

চলতি ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের নিবিড় প্রস্তুতি নিতে গত ৩১ মার্চ কানসাস সিটিতে পা রেখেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দীর্ঘ এই সময়ে এই শহরটিই ছিল স্কালোনি-শিষ্যদের মূল ক্যাম্প ও আপন ঠিকানা। দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে সেখানে অবস্থান করার পর, কানসাসের পর্ব চুকিয়ে মেসি বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত আটলান্টার মহাযুদ্ধের জন্য। সেখানকার বিখ্যাত মার্সিডিজ–বেঞ্জ স্টেডিয়ামে টুর্নামেন্টের হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আটলান্টার এই সেমিফাইনালের ফলাফলের ওপরই মূলত নির্ভর করছে মেসিদের পরবর্তী গন্তব্য। মাঠের লড়াইয়ে ইংলিশ বাধা টপকে ফাইনালে পা রাখতে পারলে আর্জেন্টিনার পরবর্তী গন্তব্য হবে নিউইয়র্কের নিউজার্সি শহর। আগামী রবিবার (১৯ জুলাই) সেখানে মেগা ফাইনালে টানা দ্বিতীয়বার শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কোনো কারণে সেমিফাইনালে থ্রি লায়ন্সদের কাছে হেরে গেলে, তাদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যেতে হবে মায়ামিতে। উল্লেখ্য, ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে ৩৯ বছর বয়সী এই ফুটবল মহাতারকা সপরিবারে মায়ামি শহরেই স্থায়ীভাবে বসবাস করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শাহজালাল (রহ.) মাজারে পাওয়া গেল ৫ বস্তা টাকা

কঠোর নিরাপত্তার মধ্যে সিলেটে হযরত শাহজালাল (রহ.)–এর মাজারের জেলা প্রশাসনের সিলগালা করা ঐতিহাসিক ডেগ ও দানবাক্স খোলা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে মাজারের...

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, তদন্তে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের...

Related Articles

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় এইচএসসি পরীক্ষার্থীরা, ১০ ঘণ্টা পর স্থগিত আন্দোলন

প্রায় ১০ ঘণ্টা কর্মসূচি পালনের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।...

ভুল দুই প্রশ্নে এইচএসসি পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বরের ভুল প্রশ্নে সব পরীক্ষার্থীকে...

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ: নাশকতার চেষ্টা নাকি দুর্ঘটনা, তদন্তে নেমেছে পুলিশ

বরিশাল সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা বহরের একটি...

ভারতের পুনেতে টানা বৃষ্টিতে ল্যান্ডফিলের বিশাল স্তূপ ধসে ৯ শ্রমিকের করুণ মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনেতে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (Waste-to-Energy...