Home সাম্প্রতিক চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এনসিপি আয়োজিত পদযাত্রা সমাবেশে অনুষ্ঠিত
সাম্প্রতিক

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এনসিপি আয়োজিত পদযাত্রা সমাবেশে অনুষ্ঠিত

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে রহনপুর রেলস্টেশন এলাকায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

সমাবেশে সারজিস আলম বলেন, “শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের কেউ বাংলাদেশি ও মুসলিম নন।” এ ছাড়া তিনি স্বাধীনতা-পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের শাসনব্যবস্থা নিয়েও মন্তব্য করেন।

তিনি বলেন, “স্বাধীনতার পর বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করেন। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছেন। তাঁর মেয়ে শেখ হাসিনাও একই কায়দায় গত ১৫ বছর দেশ পরিচালনা করেছেন।”

সীমান্তে পুশইনের বিরুদ্ধে বিজিবি ও সাধারণ মানুষের অবস্থানের প্রশংসা করে সারজিস আলম বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

এর আগে সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী থেকে সড়কপথে রহনপুর কলেজ মোড় এলাকায় পৌঁছে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেন সারজিস আলম। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত এ পদযাত্রা রহনপুর কলোনি মোড় ও স্টেশন রোড হয়ে রহনপুর রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুর উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু মাসুদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাঈফ মুস্তাফিজ, জাতীয় নাগরিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক জাহিদ হাসান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির সভাপতি মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব নজরুল ইসলাম এবং জাতীয় শ্রমিক শক্তির মনিরুল ইসলাম প্রমুখ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বকাপের পরই এমএলএসের শাস্তির মুখে পড়তে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে তাঁর ক্লাব ক্যারিয়ারও। আর্জেন্টিনা যদি ২০২৬ বিশ্বকাপের...

আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Related Articles

তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

মাঠের ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে যখন উদযাপনে মত্ত আর্জেন্টিনা, ঠিক তখনই...

বান্দরবানে ভয়াবহ পাহাড়ধস: শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

টানা কয়েকদিনের অতিভারী বর্ষণের জেরে বান্দরবানের লামা উপজেলায় এক প্রলয়ঙ্করী পাহাড়ধসের ঘটনা...

বিদায়ের মাঝেও মিসরের বড় সুখবর: ফিফা থেকে পাচ্ছে রেকর্ড ১৮.৫ মিলিয়ন ডলার

চলতি ফিফা বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে অবিশ্বাস্য লড়াই উপহার দিয়ে টুর্নামেন্ট থেকে...

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমা

ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের...