Home জাতীয় ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সংসদে
জাতীয়

ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সংসদে

Share
Share

জাতীয় সংসদে দেশের অন্যতম বৃহৎ নারী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়েছেন মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান।

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ দাবি জানান।

হেলেন জেরিন খান বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে নারী উন্নয়ন, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মেয়েদের বিনা মূল্যে শিক্ষার সুযোগ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ডিগ্রি ও অনার্স পর্যায় পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিজের ছাত্রজীবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ইডেন কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। সে সময় ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রস্তুতি নেওয়া হলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

বর্তমানে ইডেন কলেজে প্রায় ২৩ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন উল্লেখ করে হেলেন জেরিন খান বলেন, কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে সরকার কোনো উদ্যোগ নেবে কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, নারী শিক্ষা সবসময় বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের শিক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, অতীতে বিএনপি সরকার মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করেছিল। বর্তমানে সরকার ডিগ্রি ও অনার্স পর্যন্ত নারীদের বিনা মূল্যে শিক্ষার সুযোগ চালুর পরিকল্পনা করছে।

প্রধানমন্ত্রী জানান, অনার্স পর্যন্ত বিনা মূল্যে পড়াশোনার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা ভালো ফল করবেন, তাঁদের জন্য বৃত্তি চালুর পরিকল্পনাও সরকারের রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুসিয়ালার ‘স্নায়বিক সমস্যা’ অনেক আগে থেকেই জানা ছিল বায়ার্নের

জার্মানির তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালার স্নায়বিক সমস্যার বিষয়টি এক বছরেরও বেশি সময় ধরে জানত বায়ার্ন মিউনিখ। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্লাবের কোচ...

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে রয়টার্সের প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলছে। আগামী ২৩ থেকে ২৫ আগস্ট তিনি দিল্লি সফর করতে পারেন—ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত...

Related Articles

মেঘনায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার মেঘনা উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...

রাজশাহী কলেজের দুই নেত্রীর পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

  রাজশাহী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া ও ছাত্রদলের নেত্রী...

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তাসনিম জারার আবেগঘন পোস্ট

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর তাঁকে...

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রামের কয়েকটি...