Home জাতীয় জরিপ: প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ
জাতীয়

জরিপ: প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ

Share
Share

দেশের তিন-চতুর্থাংশের বেশি মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধরনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ডেল্টাগ্রাম।

প্রতিষ্ঠানটির পরিচালিত এক জরিপে অংশ নেওয়া ৩ হাজার প্রাপ্তবয়স্ক উত্তরদাতার মধ্যে ৭৫ দশমিক ৩ শতাংশ বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কাজের ধরন তারা সমর্থন করেন। অন্যদিকে ১৭ দশমিক ৫ শতাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। এ ছাড়া ৭ দশমিক ২ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

ডেল্টাগ্রামের তথ্যমতে, গত ১২ থেকে ২৪ জুন পর্যন্ত দেশজুড়ে জরিপটি পরিচালনা করা হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পর জনমত যাচাইয়ের উদ্দেশ্যে এ জরিপ পরিচালিত হয়।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, প্রধানমন্ত্রীর প্রতি সমর্থনের হার সবচেয়ে বেশি রংপুর বিভাগে, যেখানে ৮৩ দশমিক ১ শতাংশ উত্তরদাতা ইতিবাচক মত দিয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম সমর্থন পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে এ হার ৭০ দশমিক ৪ শতাংশ।

জরিপে আরও দেখা যায়, শহরের তুলনায় গ্রামাঞ্চলে সরকারের প্রতি সমর্থন বেশি। গ্রামীণ এলাকার ৭৮ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শহরাঞ্চলে এ হার ৭০ দশমিক ১ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে প্রায় সব শ্রেণিতেই সমর্থনের হার কাছাকাছি থাকলেও ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে তা তুলনামূলক কম, ৭০ দশমিক ৯ শতাংশ।

ডেল্টাগ্রাম জানিয়েছে, জরিপে দুই ধাপের স্তরভিত্তিক সম্ভাব্যতা নমুনা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। দেশের আটটি বিভাগের ১৫০টি প্রাথমিক নমুনা এলাকা থেকে প্রতিটিতে ২০টি করে সাক্ষাৎকার নেওয়া হয়। মোট উত্তরদাতার সংখ্যা ছিল ৩ হাজার এবং সাড়া দেওয়ার হার ছিল ৭৫ দশমিক ৭ শতাংশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকায় অবস্থিত একটি বসতঘরের পারিবারিক মন্দিরের তালা ভেঙে প্রায় দেড়শ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুটি অমূল্য বিগ্রহসহ স্বর্ণালংকার ও...

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

Related Articles

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত আনল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ...

গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে ‘বারুদ কণ্ঠ’ অর্জন করা যায় না: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগের...

মোংলায় এক মাস ধরে পানির সংকট

  বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রায় এক মাস ধরে...

;