Home জাতীয় বাংলাদেশ ব্যাংকে ৬৯ জন সহকারী পরিচালক নিয়োগ, আবেদন ৩ আগস্ট পর্যন্ত
জাতীয়

বাংলাদেশ ব্যাংকে ৬৯ জন সহকারী পরিচালক নিয়োগ, আবেদন ৩ আগস্ট পর্যন্ত

Share
Share

বাংলাদেশ ব্যাংক আইসিটি বিভাগে ‘সহকারী পরিচালক (এডি)’ পদে ৬৯ জন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১ জুলাই প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদন গ্রহণ শুরু হয়েছে ৫ জুলাই থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী পরিচালক (এডি)
বিভাগ: আইসিটি
পদসংখ্যা: ৬৯
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

যোগ্যতা

প্রার্থীকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

এ ছাড়া এসএসসি বা তদূর্ধ্ব পর্যায়ের যেকোনো দুটি জাতীয় পরীক্ষায় প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা

২০২৬ সালের ১ জুলাই তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি

আবেদন ফি ২০০ টাকা।

আবেদনের শেষ সময়

আগামী ৩ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনপদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রূপপুরের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এ লক্ষ্যে কেন্দ্রটিতে...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকায় মাদকের বিস্তার রোধে পাঁচটি সামাজিক বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদক সেবন, বিক্রি ও...

Related Articles

রংপুরে একই পরিবারের চারজনকে খুনের ঘটনায় ২ আসামির স্বীকারোক্তি

রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়ায় জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চার...

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: কারখানায় মিলল অবাক করা সব জিনিস

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে গড়ে ওঠা এক...

হত্যাকাণ্ডের শিকার স্কুল শিক্ষক ও তার স্ত্রী-সন্তানদের শেষকৃত্য সম্পন্ন

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে...

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স...