Home আন্তর্জাতিক ইরানের সঙ্গে সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা ট্রাম্পের, স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের নির্দেশ
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা ট্রাম্পের, স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের নির্দেশ

Share
Share

সম্প্রতি হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের তেল বিক্রির ক্ষেত্রে দেওয়া সাময়িক ছাড়ও প্রত্যাহার করেছে ওয়াশিংটন।

এরই মধ্যে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সংঘাত নিরসনের লক্ষ্যে সই হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) বাতিল হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, তেহরানের সঙ্গে তিনি আর কোনো ধরনের আলোচনা বা সমঝোতায় আগ্রহী নন।

ট্রাম্প বলেন, ‘এটি একটি অত্যন্ত আকর্ষণীয় প্রশ্ন। আমার কাছে মনে হয়, এটি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো চুক্তি করতে চাই না। তারা জঘন্য। তারা অসুস্থ মানুষ এবং একদল অসুস্থ মানুষ তাদের নেতৃত্ব দিচ্ছে।’

সাংবাদিকেরা সমঝোতা স্মারকটি সত্যিই বাতিল হয়েছে কি না জানতে চাইলে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘আমার দৃষ্টিতে, তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়।’

একই অনুষ্ঠানে ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি স্পেনকে ন্যাটোর ‘ভয়াবহ অংশীদার’ বলেও মন্তব্য করেন তিনি।

তুরস্কের রাজধানী আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্প এসব মন্তব্য করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হত্যাকাণ্ডের শিকার স্কুল শিক্ষক ও তার স্ত্রী-সন্তানদের শেষকৃত্য সম্পন্ন

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার পর তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রংপুরের দখীগঞ্জ মহাশ্মশানে গতকাল গভীর...

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও...

Related Articles

পঙ্গু ফিলিস্তিনি বৃদ্ধকে মারধর, দুই ইসরায়েলি তরুণ আটক

অধিকৃত পশ্চিম তীরে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা ৬০ বছর বয়সী এক...

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নোয়াখালীর যুবক নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে এক অজ্ঞাত বন্দুকধারীর অতর্কিত গুলিতে মো. রাজু নামে...

গিনিতে ভারী বৃষ্টিতে বিশাল আবর্জনার স্তূপ ধসে নিহত অন্তত ৩০

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্ঘটনায় বিশাল আবর্জনার...

আইফোনের কিস্তির চাপ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

একটি আধুনিক মোবাইল ফোন কেনার সাময়িক আনন্দ যে শেষ পর্যন্ত জীবনের জন্য...