Home আঞ্চলিক মুরাদনগরে বিদ্যুৎ গ্রাহকে হয়রানির অভিযোগ
আঞ্চলিকসাম্প্রতিক

মুরাদনগরে বিদ্যুৎ গ্রাহকে হয়রানির অভিযোগ

Share
Share

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎ জোনাল অফিসের বিরুদ্ধে দিন দিন বাড়ছে গ্রাহকদের অভিযোগ। ভূতুড়ে বিদ্যুৎ বিল, মিটার রিডিংয়ে অসঙ্গতি, বিল সংশোধনে দীর্ঘসূত্রিতা এবং গ্রাহক হয়রানির অভিযোগে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ভুক্তভোগীদের দাবি, প্রকৃত ব্যবহার না হলেও অনেক সময় কয়েক গুণ বেশি বিল পরিশোধ করতে হচ্ছে। অভিযোগ নিয়ে অফিসে গেলেও মিলছে না দ্রুত সমাধান। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেককে ফিরতে হচ্ছে হতাশ হয়ে।ভুক্তভোগীরা দ্রুত মিটার রিডিংয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

কুমিল্লার মুরাদনগর বিদ্যুৎ জোনাল অফিসের সেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন অনেক গ্রাহক। তাদের অভিযোগ, নিয়মিত বিদ্যুৎ ব্যবহার করলেও অনেক সময় আসে অস্বাভাবিক বা অতিরিক্ত বিল। কেউ বলছেন, মিটারে যে ইউনিট রয়েছে, বিলে তার সঙ্গে কোনো মিল পাওয়া যায় না।আবার বিল সংশোধনের আবেদন করেও দিনের পর দিন ঘুরতে হচ্ছে বিদ্যুৎ অফিসে। অনেক গ্রাহকের অভিযোগ, সমস্যার কথা জানাতে গেলে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায় না। ফলে সময় ও অর্থ—দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়ছেন সাধারণ মানুষ।বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পড়েছেন চরম বিপাকে। ভুক্তভোগীরা দ্রুত মিটার রিডিংয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন। বিদ্যুৎ খাত নিয়ে এমন ধরনের অভিযোগ দেশের বিভিন্ন জেলাতেও সাম্প্রতিক সময়ে সামনে এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে মিটার রিডিংয়ের স্বচ্ছতা, সঠিক বিল প্রণয়ন এবং অভিযোগ নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হত্যাকাণ্ডের শিকার স্কুল শিক্ষক ও তার স্ত্রী-সন্তানদের শেষকৃত্য সম্পন্ন

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার পর তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রংপুরের দখীগঞ্জ মহাশ্মশানে গতকাল গভীর...

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও...

Related Articles

রংপুরে ৪ খুন: চাঞ্চল্যকর মামলার তদন্তভার পেল ডিবি

রংপুর মহানগরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার...

অন্যকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে গলা কেটে হত্যা: বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবেশী এক ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসানোর অসৎ উদ্দেশ্যে নিজের সাড়ে...

আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে...