Home আঞ্চলিক চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে কোরবানির মাংস নিয়ে শিশুদের বনভোজন
আঞ্চলিক

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে কোরবানির মাংস নিয়ে শিশুদের বনভোজন

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশু শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে বনভোজনের আয়োজন করেছেন উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম।

শনিবার দিনব্যাপী রহনপুর পৌরসভার বাবুরঘোন মহল্লায় পুনর্ভবা নদীর তীরসংলগ্ন তাঁর বাড়িতে এ আয়োজন করা হয়। এতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। কয়েকজন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীও উপস্থিত ছিল।

আয়োজকদের ভাষ্য, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি থেকে কোরবানির মাংস এবং ১৫ টাকা করে নিয়ে আসে। পরে সবাই মিলে রান্না করা খাবার খাওয়ার পাশাপাশি কেরাত, কবিতা আবৃত্তি, গান, গজল, চিত্রাঙ্কন, গম্ভীরা গান ও বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়।

প্রথম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার বলে, বনভোজনে অংশ নিয়ে তার ভালো লেগেছে। সে বাড়ি থেকে কোরবানির মাংস ও ১৫ টাকা নিয়ে এসেছে। অনুষ্ঠানে সূরা পাঠ, কবিতা ও গানে অংশ নিয়ে নতুন কিছু শিখেছে।

আরেক শিক্ষার্থী লামিয়া বলে, এ ধরনের আয়োজনে এবারই প্রথম অংশ নিয়েছে। সবার সঙ্গে বসে খাওয়া ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিয়ে তার ভালো লেগেছে।

শিক্ষার্থী রিজভি বলে, আগে এ ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ হয়নি। এবার কেরাত, গজল, কবিতা, চিত্রাঙ্কন, গান ও গম্ভীরা পরিবেশনায় অংশ নিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে।

প্রবীণ সাংবাদিক আতিকুল ইসলাম আজম বলেন, শিক্ষক মমতাজ বেগম বিভিন্ন সময় শিক্ষার্থীদের নিয়ে নবান্ন উৎসব, পিঠাপুলি, লোকসংগীত ও গ্রামীণ ঐতিহ্যভিত্তিক নানা আয়োজন করে থাকেন। এসব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পায়।

আয়োজক মমতাজ বেগম বলেন, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে কোরবানির তাৎপর্য সম্পর্কে শিশুদের ধারণা দেওয়ারও চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতেও হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি শিশুদের সামনে তুলে ধরতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম—এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমকে...

Related Articles

বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ...

বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা: পরকীয়া-সংক্রান্ত বিরোধে গ্রেপ্তার ৩

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যকে...

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল-২০২৬-এর চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

সাকিব ময়মনসিংহের ফুটবলে আবারও শিরোপা জিতেছে ঈশ্বরগঞ্জ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর...

মেঘনায় মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী সাইয়িদ খোকন

  নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও...