Home আঞ্চলিক রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম, সুন্দর নগর গড়ার আহ্বান
আঞ্চলিক

রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম, সুন্দর নগর গড়ার আহ্বান

Share
Share

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী


রাজশাহী মহানগরের মতিহার থানার কাজলা ফুলতলা নদীতীর পর্যটন এলাকাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, রাজশাহী। এ কর্মসূচিতে সহযোগিতা করেছে রাজশাহী সিটি করপোরেশন।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি বিডি ক্লিন, রাজশাহীর সদস্যদের শপথ পাঠ করান এবং পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা ও নগরের সৌন্দর্য সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য, সুন্দর ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা শুধু প্রতিষ্ঠানের নয়, নাগরিকদেরও দায়িত্ব। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিডি ক্লিনের উপদেষ্টা ও আল-আকসার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী।

এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন রাজশাহীর বিভাগীয় সমন্বয়ক মো. শাহাদাৎ হোসেন, জেলা সমন্বয়ক মাহফুজ আহমেদ, সংগঠনের স্বেচ্ছাসেবকেরা এবং স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম—এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমকে...

Related Articles

বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ...

বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা: পরকীয়া-সংক্রান্ত বিরোধে গ্রেপ্তার ৩

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যকে...

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল-২০২৬-এর চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

সাকিব ময়মনসিংহের ফুটবলে আবারও শিরোপা জিতেছে ঈশ্বরগঞ্জ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর...

মেঘনায় মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী সাইয়িদ খোকন

  নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও...