Home সাম্প্রতিক লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
সাম্প্রতিক

লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

Share
Share

ওমর ফারুক, চট্টগ্রাম দক্ষিণ


বান্দরবানের লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এ সময় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নমূলক কার্যক্রমে আলীকদম জোনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক (এসপিপি, পিএসসি)।

রোববার (৫ জুলাই) জীনামেজু নন্দমালা কল্যাণ ট্রাস্ট পরিচালিত এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক। সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক, মানবাধিকারকর্মী ও লামা টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড কলেজের সভাপতি এম রুহুল আমিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সদস্য ম্যায়েছা মার্মা, এম রুহুল আমিন, উপজেলা খাদ্য কর্মকর্তা চন্দনাইশ থোয়াই মং এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, পিছিয়ে পড়া পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই। এ লক্ষ্যে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নমূলক কার্যক্রমে আলীকদম জোন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি নবপ্রতিষ্ঠিত লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে জোন কমান্ডার লামা মুরুং কমপ্লেক্স-কাম-হোস্টেল পরিদর্শন করেন। সেখানে অধ্যয়নরত মুরুং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাদের শিক্ষা কার্যক্রমে আর্থিকসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের মতে, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু হওয়ায় এলাকার তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়বে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের...

ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক...

বেনজীর আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান...

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী...