Home আঞ্চলিক পীরগঞ্জে স্বপ্নপূরণ কোচিং সেন্টারের এসএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আঞ্চলিক

পীরগঞ্জে স্বপ্নপূরণ কোচিং সেন্টারের এসএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Share
Share

মো. আসাদুজ্জামান, ঠাকুরগাঁও 


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসএসসি (বিএমটি) ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় স্বপ্নপূরণ কোচিং সেন্টার।

রোববার পীরগঞ্জের দোয়া কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ উইমেন্স কলেজের অধ্যক্ষ এমদাদুল হক।

স্বপ্নপূরণ কোচিং সেন্টারের প্রধান নওয়াজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, সংবাদকর্মী ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমদাদুল হক বলেন, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা (বিএমটি) শিক্ষা বর্তমান কর্মমুখী শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং তাদের সাফল্য কামনা করেন।

সভাপতির বক্তব্যে নওয়াজ শরিফ বলেন, বিদায় কোনো সমাপ্তি নয়; এটি শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের সূচনা। তিনি পরীক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস ও সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়। পরে কোচিং সেন্টারের উদ্যোগে পরীক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা স্মারক ও পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

সবশেষে পরীক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাস উল্টে পথচারীদের ওপর পড়ল, প্রাণ গেল স্কুলছাত্রীর

ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পথচারী ও শিক্ষার্থীদের ওপর উঠে গেলে ফাতেমা আক্তার সুরাইয়া (১২) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ...

গণপরিবহনে নারীদের জন্য বড় সুখবর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন...

Related Articles

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে...

মুন্সীগঞ্জে ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক...

ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষক রুবেলের: মুন্সীগঞ্জে শোকের ছায়া

​মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ শহরস্থ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন ইংরেজি...

দিরাইয়ে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ

দিরাই প্রতিনিধি, সুনামগঞ্জ সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে...