Home আঞ্চলিক মুরাদনগরে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার মরদেহ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মুরাদনগরে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার মরদেহ

Share
Share

মো: ইয়াসিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর জেলেদের জালের সহায়তায় নেপাল চন্দ্র সাহা (৬৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর জমিদার বাড়ির মদন-মোহন মন্দিরের পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নেপাল চন্দ্র সাহা উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর গ্রামের মৃত জতিন্দ্র চন্দ্র সাহার ছেলে। তিনি জাহাপুর বাজারের একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন এবং জাহাপুর জমিদার বাড়ির একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও তিনি মদন-মোহন মন্দিরের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে সাঁতার কাটতে কাটতে পুকুরের মাঝামাঝি চলে গেলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে সেখানে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় স্থানীয় জেলেদের ডাকা হয়। পরে জেলেদের জালের সাহায্যে প্রায় এক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং শেষকৃত্য সম্পন্ন করা হয়।

নিহতের ছেলে জয় কুমার সাহা বলেন, বাবা গোসল করতে গিয়ে হয়তো স্ট্রোক করেছিলেন। সে কারণে তিনি আর পানি থেকে উঠে আসতে পারেননি। আমাদের এ বিষয়ে কোনো অভিযোগ নেই। আমরা এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই দেখছি।

এদিকে স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, এর আগেও একই পুকুরে পানিতে ডুবে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তিনি এ পুকুরে গোসল করতে আসা সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

শারীরিক অসুস্থতার কারণে নিকট ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন না বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বর্তমানে হাঁটাচলাতেও তাঁর বেশ সমস্যা হচ্ছে। রোববার...

ছুটিতে এসে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

ভারতের পাঞ্জাব রাজ্যের হোশিয়ারপুর জেলায় নিজ স্ত্রীকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করার গুরুতর অভিযোগ উঠেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানের বিরুদ্ধে। পরবর্তীতে এই...

Related Articles

দিরাইয়ে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ

দিরাই প্রতিনিধি, সুনামগঞ্জ সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে...

ঈশ্বরদীতে মাথায় কাফনের কাপড় ও অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

পাবনার ঈশ্বরদীতে মাথায় ও শরীরে কাফনের কাপড় পরিধান করে প্রকাশ্যে লাইসেন্স করা...

মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ হয়ে এক শিক্ষকের মর্মান্তিক...

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে নিজেদের...