Home আঞ্চলিক এসিল্যান্ডের ওপর হামলার প্রধান আসামি বাগেরহাট থেকে গ্রেপ্তার
আঞ্চলিক

এসিল্যান্ডের ওপর হামলার প্রধান আসামি বাগেরহাট থেকে গ্রেপ্তার

Share
Share

আল আমিন খোকন, রাজবাড়ী


রাজবাড়ীর গোয়ালন্দে মাদক উদ্ধার অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) ও অন্য সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে র‌্যাব-১০ ও র‌্যাব-৬-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে ফয়সাল শেখকে আটক করা হয়। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার অপু শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

মামলা ও র‌্যাব সূত্রে জানা যায়, গত ২০ জুন দুপুরে গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিদর্শকসহ ১০ থেকে ১২ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়। পরে তাঁকে সাজা দেওয়ার প্রক্রিয়া শুরু হলে তাঁর সহযোগীরা কর্তব্যরত সরকারি কর্মকর্তাদের ঘিরে ফেলেন। একপর্যায়ে তাঁরা হামলা চালিয়ে ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান।

এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সরকারি কাজে বাধা প্রদান, সরকারি কর্মকর্তাদের আহত করা এবং আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা করা হয়। মামলার তদন্তের স্বার্থে র‌্যাবের সহযোগিতা চাওয়া হলে র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, গ্রেপ্তার হওয়া ফয়সাল শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ছুটিতে এসে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

ভারতের পাঞ্জাব রাজ্যের হোশিয়ারপুর জেলায় নিজ স্ত্রীকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করার গুরুতর অভিযোগ উঠেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানের বিরুদ্ধে। পরবর্তীতে এই...

কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার

ইরানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর দেশটির তিন বৈমানিককে গোপনে আটক রাখার অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে কাতার। তেহরানের উত্থাপিত এই দাবি সরাসরি খারিজ...

Related Articles

ঈশ্বরদীতে মাথায় কাফনের কাপড় ও অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

পাবনার ঈশ্বরদীতে মাথায় ও শরীরে কাফনের কাপড় পরিধান করে প্রকাশ্যে লাইসেন্স করা...

মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ হয়ে এক শিক্ষকের মর্মান্তিক...

গাজীপুরের জঙ্গলে মিলল ১২টি ঘোড়ার কাটা মাথা ও হাড়গোড়: এলাকায় তীব্র আতঙ্কের ছায়া

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলের ভেতর একযোগে ১২টি ঘোড়া জবাই করার চাঞ্চল্যকর খবর...

শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা জানা নেই: চিফ প্রসিকিউটর

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কী প্রক্রিয়ায় বা কোন...