Home জাতীয় অপরাধ মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার

Share
Share

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ )


জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ।

এ সময় তার হেফাজত থেকে ৫০ লিটার চোলাই মদ (ওয়াশ/চোলাই মদ তৈরির উপাদান) এবং মাদক বিক্রির ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই আশীষ কুমার সান্যাল ও সঙ্গীয় ফোর্স উপজেলার ভারশো ইউনিয়নের ভারশো ঋষি পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কুখ্যাত নারী মাদক কারবারি শ্রীমতী ডলি রানীকে গ্রেফতার করা হয়। এ সময় তার পলাতক স্বামী শ্রী সমোর সাহা (ওরফে সুমন)-এর হেফাজতে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা ৫০ লিটার চোলাই মদ (ওয়াশ) উদ্ধার ও জব্দ করা হয়।

এছাড়া ডলি রানীর হেফাজত থেকে মাদক বিক্রির ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছেন। ঝড়-বৃষ্টির মধ্যে সীমান্তে টহল দেওয়ার সময়...

নিউইয়র্কে প্রস্তুতির ইঙ্গিত, বিয়ে কি এবার টেইলর–ট্রাভিসের?

পপসংগীতের জগতে টেইলর সুইফট এখন একটি বৈশ্বিক ব্র্যান্ড। অন্যদিকে আমেরিকান ফুটবলের তারকা ট্রাভিস কেলসি মাঠের পরিচিত মুখ। কয়েক বছর ধরে তাঁদের সম্পর্ক বিশ্বজুড়ে...

Related Articles

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে...

সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২

‎‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ ‎সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত দুলাভাই বাহিনীর...

সিরাজগঞ্জ সলঙ্গায় পুলিশের অভিযানে ডাকাত চক্রের সদস্য আটক

আবু হানিফ,সিরাজগঞ্জ দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও পরিকল্পিত অভিযানের পর হাটিকুমরুল এলাকায় আন্তঃজেলা...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা...