Home আঞ্চলিক পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসা নিয়ে রাঙামাটিতে নতুন বিতর্ক
আঞ্চলিক

পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসা নিয়ে রাঙামাটিতে নতুন বিতর্ক

Share
Share

বিপ্লব ইসলাম ,রাঙামাটি


রাঙামাটির লংগদু উপজেলায় পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসাকে ঘিরে ওঠা অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে লংগদু প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার সভাপতি আবু তাহেরের দেওয়া তথ্যের ভিত্তিতে মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়া ও আনজুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের অতিরিক্ত সম্পাদক শামসুদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামসুদ্দিন। তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও বিভিন্ন অনিয়মের যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো সত্যতা নেই। এসব অভিযোগ বানোয়াট ও মানহানিকর বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে আবু তাহের ক্ষমতার অপব্যবহার করে স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছেন। অভিযোগকারীদের দাবি, তিনি তাঁর বড় জামাতাকে দপ্তরি, মেজো জামাতাকে সহকারী সুপার এবং ছোট মেয়েকে আয়া পদে নিয়োগ দিয়েছেন। নিয়োগ বোর্ডের সদস্য থাকা অবস্থায় নিজের আত্মীয়দের নিয়োগ দেওয়ার সুযোগ না থাকলেও বিভিন্ন কৌশলে এসব নিয়োগ সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া নিয়োগ বোর্ডে উপস্থিত দেখানো হলেও সংশ্লিষ্ট কয়েকজন সদস্য বাস্তবে উপস্থিত ছিলেন না বলেও দাবি করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে মসজিদের সম্পদ ও জমিজমা ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগও তোলা হয়। বক্তারা বলেন, এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য পরিমাণ সম্পত্তি হাতছাড়া হয়েছে। তাঁরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতার অভাব রয়েছে। বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত চিত্র সামনে আসবে। এ বিষয়ে সাংবাদিক ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো

খুলনা নগরীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর...

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১৮...

Related Articles

নোয়াখালীতে ড্রামের পানিতে ফেলে ১৪ দিনের নবজাতককে হত্যা: ঘাতক মা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ১৪ দিন বয়সী এক অবুঝ নবজাতককে পানি সংরক্ষণের প্লাস্টিকের...

পাঁচ দিনের যমজ নবজাতক রেখে মায়ের চলে যাওয়ার অভিযোগ : চরম বিপাকে পরিবার

মাত্র পাঁচ দিনের দুই যমজ কন্যাশিশু। পরম মমতা ও স্নেহে মায়ের কোলে...

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর ত্যাগ করা সেই প্রবাসীর বিয়ে সম্পন্ন

ঐতিহ্যবাহী ‘খদর’-এ খাসির মাংস না থাকায় বিয়ের আসর ছেড়ে চলে গিয়ে দেশজুড়ে...

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে...