Home আঞ্চলিক জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়
আঞ্চলিকজাতীয়

জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়

Share
Share

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম


 

জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার আওতাধীন সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ০৬ মাসের মেয়াদে অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৬ জুন, ২০২৬ তারিখে জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্য সচিব সাদিকুর রহমান-এর যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে শাকিল চৌধুরী-কে আহ্বায়ক এবং  আপেল মাহমুদ আরিফকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নুরু মিয়া এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মাহমুদুল হাসান মুহি মনোনীত হয়েছেন। জেলা শাখার মুখ্য সংগঠক নূর আমিন-এর সুপারিশক্রমে এ কমিটির অনুমোদন দেয় জেলা নেতৃবৃন্দ।

কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত আহ্বায়ক শাকিল চৌধুরী মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, “জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরব, সম্মান এবং একইসাথে বড় একটি দায়িত্ব। সংগঠনের প্রতি আস্থা রেখে আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমি জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সততা, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে আমরা কাজ করতে পারব ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, তাদের প্রধান পরিকল্পনা হলো সদর উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করা। শিক্ষার্থীদের অধিকার, মেধা বিকাশ, নৈতিক শিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরি ও দক্ষ কর্মী গড়ে তোলার জন্য নিয়মিত প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।

সদস্য সচিব আপেল মাহমুদ আরিফ তাঁর বক্তব্যে বলেন,  “আমাদের মূল লক্ষ্য হলো একটি মেধাভিত্তিক, আদর্শিক ও দায়িত্বশীল ছাত্রসমাজ গড়ে তোলা। আমরা চাই শিক্ষার্থীরা শুধু রাজনীতি নয়, শিক্ষা, মানবিকতা, নেতৃত্ব এবং দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করুক। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে সচেতন ছাত্রসমাজ গড়ে তোলাও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”

কমিটি অনুমোদনকালে জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্য সচিব সাদিকুর রহমান নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “কুড়িগ্রামে শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও মেধাভিত্তিক সমাজ গঠনে জাতীয় ছাত্রশক্তি অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন কমিটির হাত ধরে সদর উপজেলায় সাংগঠনিক গতিশীলতা আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত *মাদকবিরোধী ও শিক্ষা সেমিনার* আয়োজন করা হবে, যা শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।”

অনুমোদিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— রাগীব আহসাব রুদ্র, এইচ এম নূর আমিন, আশরাফুল আলম, সবুজ রানা শান্ত, নাজমুল হাসান লিমন, আশরাফুল ইসলাম, আদনান হাবিব, অনামিকা আক্তার রিতু, শাহীন আলম, শাকিল আহমেদ (য), আহসান হাবিব শাফি, মোস্তফা সরদার, আপেল মিয়া, ফিরোজ আলী ও ফেরদৌস রহমান।

অন্যদিকে যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন- আসাদুল হাবিব আরমান (দপ্তর), রাব্বি হোসেন রনি (প্রচার ও প্রকাশনা), শামীম বাবু শান্ত (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), আসাদুল্লাহ আল গালিব (শিক্ষা বিষয়ক), মমিনুল ইসলাম, আশিকুর রহমান, ফুয়াদ হাসান, একরামুল হক, হাসেদুল হক হাসু, আফজাল হোসেন, রেজাউল আহমেদ, সুমন ইসলাম, সাব্বির ইসলাম ও সামিউল ইসলাম।

নতুন এই কমিটি কুড়িগ্রাম সদর উপজেলার সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং মাদক-সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গঠনে জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য...

হুতিদের হামলায় ‘তছনছ’ সৌদি আরামকোর সদর দপ্তর

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবারের ওই...

Related Articles

এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি, টিভি চ্যানেলের দায় এড়ানো নিয়ে প্রশ্ন

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে দুই তারকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...

পিস্তল হাতে কয়েকজনকে ধাওয়া ইশরাকের, পুলিশের কাছে হস্তান্তর ছয়জনকে

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের হাতে পিস্তল নিয়ে...

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত আনল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ...

;