Home সাম্প্রতিক জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
সাম্প্রতিক

জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

Share
Share

জামালপুর প্রতিনিধি

দীর্ঘ ১৯ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টা পর প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামালপুর পৌর শহরের নতুন বাইপাস মোড়ে এ অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ঢাকা থেকে আসা ও ঢাকাগামী যাত্রীরা।

জামালপুর পৌরসভার দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহপুর ও বিসিক এলাকার বাসিন্দাদের ব্যানারে সকাল ১০টার দিকে মানববন্ধনের আয়োজন করা হয়। পরে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

আন্দোলনকারীরা জানান, টানা ১৯ বছর ধরে জলাবদ্ধতার কারণে শত শত একর ফসলি জমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একসময় এসব জমিতে ধান ও মাছ চাষ হলেও বর্তমানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অধিকাংশ এলাকা পানির নিচে থাকে। এতে সাপ ও বিষাক্ত পোকামাকড়ের আতঙ্কে বসবাস করতে হচ্ছে স্থানীয়দের। দুর্গন্ধযুক্ত পানি জমে থাকায় স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়েছে।

তাঁদের অভিযোগ, বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

পরে জামালপুর পৌরসভার কর্মকর্তারা জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এলাকাবাসী জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। পরে তাঁদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ গেল কিশোরগঞ্জের জাহাঙ্গীরের

রাশিয়া-ইউক্রেন সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. জাহাঙ্গীর হোসাইন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে তার মৃত্যুর খবর...

যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ২৪ লাখ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য আপন নীড়ে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এরই প্রভাবে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার যমুনা সেতুতে...

Related Articles

পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হ/ত্যা

পিরোজপুর প্রতিনিধি পিরোজপুরের মঠবাড়িয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুই ঘটনায় এক ব্যবসায়ীসহ...

মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট

ঢাকা প্রতিনিধি রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

ট্রেনের ছাদে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

নরসিংদী প্রতিনিধি নরসিংদীর ঘোড়াশালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের...

মিরপুর ১১ নম্বর বাউনিয়াবাদে হামলার অভিযোগ দুই বোন আহত, এলাকায় উত্তেজনা

ঢাকা প্রতিনিধি রাজধানীর মিরপুর ১১ নম্বরের বাউনিয়াবাদ এলাকায় দুই পক্ষের সংঘর্ষে দুই...