শুক্রবার (১৫ মে) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আগামী ২০ মে এক দিনের সংক্ষিপ্ত সফরে বেইজিং যেতে পারেন রুশ প্রেসিডেন্ট। মূলত নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এ সফরে বড় কোনো আনুষ্ঠানিক কুচকাওয়াজ বা জমকালো অভ্যর্থনা অনুষ্ঠানের সম্ভাবনা কম। তবে দুই দেশের পক্ষ থেকে সফরের তারিখ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এদিকে দীর্ঘ নয় বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার তিন দিনের চীন সফর শেষ করেছেন আজ। এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান ও মধ্যপ্রাচ্য সংঘাতের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে তার বিস্তারিত আলোচনা হয়েছে। ট্রাম্পের প্রস্থানের পরপরই পুতিনের এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।
পুতিনের এ সফরের মাধ্যমে বহুপক্ষীয় কোনো সম্মেলন বা আন্তর্জাতিক আয়োজন ছাড়াই ইতিহাসে প্রথমবারের মতো একই মাসে বিশ্বের দুই শীর্ষ পরাশক্তির নেতাকে আতিথেয়তা দেওয়ার নজির গড়তে যাচ্ছে চীন।
এর আগে, গত ৪ ফেব্রুয়ারি ভার্চ্যুয়াল মাধ্যমে শি জিন পিং ও পুতিনের মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিনের সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত এবং শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তিনি আরও স্পষ্ট করেন যে, পুতিনের এই সফর আগে থেকেই নির্ধারিত ছিল এবং এর সঙ্গে ট্রাম্পের বেইজিং সফরের কোনো সরাসরি সম্পর্ক নেই।
এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতার বৈঠকের বিষয়ে মস্কোর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং উপযুক্ত সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
ফিলিস্তিনি বন্দিদের ওপর ইসরায়েলি বাহিনীর ধর্ষণের অভিযোগসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার...
ByDesk ReportMay 14, 2026নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহাসিক নজাইখাল খালটি বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। পলি জমে ভরাট হওয়া এবং স্থানীয় কিছু সংখ্যক...
ByDesk ReportMay 14, 2026ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে উন্নয়নের নামে মুসলিম ঐতিহ্য ও ধর্মীয় স্থাপনার ওপর আবারও...
ByDesk ReportMay 17, 2026লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময়...
ByDesk ReportMay 17, 2026বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত জাতিসংঘ...
ByDesk ReportMay 16, 2026আফ্রিকার শীর্ষ স্বাস্থ্য সংস্থা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ইবোলার...
ByDesk ReportMay 16, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment