Home আন্তর্জাতিক ইরান যুদ্ধের সময় গোপনে আমিরাত সফরের দাবি নেতানিয়াহুর
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের সময় গোপনে আমিরাত সফরের দাবি নেতানিয়াহুর

Share
Share

নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় তিনি গোপনে আমিরাত সফর করেছিলেন এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এই বৈঠক দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘ঐতিহাসিক অগ্রগতি’ তৈরি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, সফরটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন হয় এবং যুদ্ধ পরিস্থিতিতে আঞ্চলিক সমন্বয় নিয়েও আলোচনা হয়েছে।

তবে আমিরাত সরকার নেতানিয়াহুর এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ক স্বচ্ছ ও আনুষ্ঠানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হয়, কোনো গোপন ব্যবস্থার ভিত্তিতে নয়।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ইরান যুদ্ধ চলাকালে ইসরাইল ও আমিরাতের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বেড়েছে। এমনকি ইসরাইলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আমিরাতে মোতায়েনের কথাও উঠে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কেয়াবাগান...

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে রাখায় যানজট ও জনভোগান্তি বাড়ছে। প্রায় ৭০০ মিটার সড়কের দুই পাশে...

Related Articles

২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম...

ইরানকে ঘিরে ট্রাম্পের ভুল পদক্ষেপ, পতনের পথে মার্কিন সাম্রাজ্য!

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যেটিকে ‘অর্থনৈতিক ডি-ডে’ বলেছেন, তার মাধ্যমে ইরানের ওপর...

এল নিনোর প্রভাবে জলবায়ুর ‘অজানা ও উত্তপ্ত সীমানায়’ পৃথিবী: গুতেরেস

বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১৮, নারী-শিশুসহ আহত ১৪২

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলায় অন্তত ১৮ জন নিহত এবং নারী ও...