Home আন্তর্জাতিক পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ, লাগবে ফিটনেস সার্টিফিকেটও
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ, লাগবে ফিটনেস সার্টিফিকেটও

Share
Share

ভারতের পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু–মহিষের মতো পশু জবাইয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন নির্দেশনা অমান্য করলে হতে পারে কারাদণ্ড। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছ, ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক সংস্কারে একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। এবার গবাদি পশু জবাই নিয়ন্ত্রণে অত্যন্ত কঠোর অবস্থান নিল নবান্ন।

গত ১৩ মে প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে পশ্চিমবঙ্গজুড়ে গরু, মহিষ বা বলদ-সহ কোনও পশুই আর যত্রতত্র বা প্রকাশ্য স্থানে জবাই করা যাবে না। শুধু সরকার অনুমোদিত কসাইখানাতেই পশু জবাই সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জবাইয়ের আগে একটি বিশেষ ‘ফিটনেস সার্টিফিকেট’ সংগ্রহ করা অনিবার্য। এতে যৌথভাবে স্বাক্ষর করবেন সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশুচিকিৎসক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু তখনই এই সনদ প্রদান করা হবে যখন উভয় কর্তৃপক্ষ নিশ্চিত করবে যে, পশুটির বয়স ১৪ বছরের বেশি এবং সেটি আর প্রজননের উপযুক্ত নয়। এছাড়া বয়সজনিত সমস্যা, গুরুতর আঘাত, বিকলাঙ্গতা বা দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম পশুর ক্ষেত্রেই কেবলমাত্র এই ছাড়পত্র মিলবে।

প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে জানানো হয়েছে, বৈধ সনদ থাকলেও কোনও অবস্থাতেই জনসমক্ষে পশু জবাই করা যাবে না। এই প্রক্রিয়াটি অবশ্যই পুরসভার নির্ধারিত কসাইখানা বা প্রশাসনের অনুমোদিত নির্দিষ্ট কেন্দ্রে সম্পন্ন করতে হবে।

১৯৫০ সালের পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের একাধিক রায়কে ভিত্তি করেই এই নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে।

সরকার জানিয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। আইন না মেনে পশু জবাই করলে বা নিষিদ্ধ স্থানে এই কাজ করলে অভিযুক্তের সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি

মাঠ থেকে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে জাতীয় দলের হয়ে তাঁর দুই দশকের বর্ণিল পথচলাকে...

ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি বাড়াল বিসিবি

ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি...

Related Articles

এল নিনোর প্রভাবে জলবায়ুর ‘অজানা ও উত্তপ্ত সীমানায়’ পৃথিবী: গুতেরেস

বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১৮, নারী-শিশুসহ আহত ১৪২

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলায় অন্তত ১৮ জন নিহত এবং নারী ও...

ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন ‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন।...

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে...