Home আন্তর্জাতিক ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প

Share
Share

শেষ মুহূর্তের নাটকীয়তায় মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় ধরনের সংঘাত কিছুটা স্তিমিত হয়েছে। ইরানের ওপর পূর্বঘোষিত বোমাবর্ষণ ও হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে এই ঘোষণা আসে, যা সাময়িকভাবে উত্তেজনা কমিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে এই স্থগিতাদেশের সঙ্গে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত তখনই বহাল থাকবে, যখন ইরান অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খুলে দেবে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ হিসেবে বিবেচিত।

এই সিদ্ধান্তের পেছনে পাকিস্তানের মধ্যস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ট্রাম্প। তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

ট্রাম্প আরও উল্লেখ করেন, দুই পক্ষের মধ্যে একটি ‘দ্বিমুখী যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এর মূল শর্ত হিসেবে ইরানকে হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফার একটি প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি তৈরি করতে পারে।

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, এই ঘোষণা সাময়িক স্বস্তি এনে দিলেও শর্ত পূরণ না হলে পরিস্থিতি আবারও দ্রুত উত্তপ্ত হয়ে উঠতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ খাইয়ে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় ভুক্তভোগী...

সাজেকে দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে, আহত ৬

রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায় দুই ঘণ্টা গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা...

Related Articles

১৬ কেজির বেশি ওজনের সোনার দুল তৈরি করে জোড়া বিশ্বরেকর্ড গড়ল জুয়ালুক্কাস

দুবাইয়ে ১৬ কেজিরও অধিক ওজনে এক জোড়া চোখ ধাঁধানো সোনার কানের দুল...

স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল

ভালোবাসার আলিঙ্গনে ভেঙে গেছে স্ত্রীর পাঁচটি পাঁজর, আরেকটিতে ধরেছে চিড়। চীনের এক...

ফিলিপাইনে প্রশিক্ষণের সময় দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় সামরিক বাহিনীর দুটি বিমানের মধ্যে আকাশে...

নিজের পা কেটে বেঁচেছিলেন, ৪৯১ দিন পর ড্রোনে উদ্ধার ইউক্রেনীয় সেনা

বোমায় বিধ্বস্ত একটি স্কুলের বয়লারের নিচে ছোট্ট একটি গর্তে আশ্রয় নিয়েছিলেন ইউক্রেনের...

;