Home জাতীয় অপরাধ বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণ, অতঃপর
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণ, অতঃপর

Share
Share

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় লটো শো-রুমের মালিক পিন্টু আকন্দ (৩৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করেছে এবং গাড়ির চালককে আটক করেছে।

নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রানীনগর উপজেলার লোহাচূড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিন আকন্দের ছেলে। তিনি দুপচাঁচিয়া এলাকায় একটি লটো সু স্টোর পরিচালনা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত অপহরণ ও হত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।

থানা সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসযোগে দুপচাঁচিয়া এলাকায় অবস্থিত লটো সু স্টোরের সামনে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা পিন্টু আকন্দকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয় এবং দ্রুত স্থান ত্যাগ করে। পরে আদমদীঘি উপজেলায় নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করে এবং এর চালককে আটক করে। আটক চালকের নাম সানোয়ার। তিনি দুপচাঁচিয়া উপজেলার উত্তর সাজাপুর গ্রামের তোফাজ্জলের ছেলে । আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং হত্যার পেছনের উদ্দেশ্য—ব্যবসায়িক বিরোধ, পূর্বশত্রুতা নাকি মুক্তিপণ আদায়ের চেষ্টা—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির নেতাকর্মীরা

  ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের দিকে অগ্রসর হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আজ...

জাতীয় লিপস্টিক দিবস আজ: আত্মপ্রকাশ, ফ্যাশন ও সৌন্দর্যচর্চার প্রতীক

  আজ ২৯ জুলাই। বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতীয় লিপস্টিক দিবস (ন্যাশনাল লিপস্টিক ডে)। এটি সরকারি ছুটির দিন না হলেও সৌন্দর্যচর্চাপ্রেমী, প্রসাধনী প্রতিষ্ঠান এবং...

Related Articles

বাম চোখে আর কখনও দৃষ্টিশক্তি ফিরবে না ছাত্রশক্তি নেতা আলিফের

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের পর সালিশে নাকে খত দেওয়া সেই বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে জন্মদাতা বাবার হাতে ১৮ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের এক...

এএফপিকে সাক্ষাৎকার: প্রাণনাশের ঝুঁকি সত্ত্বেও ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান শেখ হাসিনা

গ্রেপ্তার, কারাদণ্ড কিংবা প্রাণনাশের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে...

শাপলা চত্বর গণহত্যা মামলা: ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র...