Home জাতীয় অপরাধ দুর্গাপুরে ১১৩ বোতল অ্যালকোহলসহ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

দুর্গাপুরে ১১৩ বোতল অ্যালকোহলসহ মাদক কারবারি গ্রেপ্তার

Share
Share

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রাণঘাতী ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত (কট) মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এ সময় তার কাছ থেকে ১১৩ বোতল অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়।

র‍্যাব জানায়, রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কানাপাড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক যুবসমাজের কাছে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি গোয়েন্দা দল তার গতিবিধি নজরদারিতে নেয়।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যে নিশ্চিত হয়ে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল কানাপাড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তার কাছ থেকে মোট ১১৩ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে বলেও জানানো হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

নওগাঁর মান্দায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান জব্দ ৪০০ লিটার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে...

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...