Home জাতীয় অপরাধ খুলনায় দুর্বৃত্তের গুলিতে কাপড় ব্যবসায়ী নিহত
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

খুলনায় দুর্বৃত্তের গুলিতে কাপড় ব্যবসায়ী নিহত

Share
Share

খুলনায় দুর্বৃত্তের গুলিতে সাগর শেখ (৪০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার জাবুসা এলাকায় গ্রীণবাংলা হাউজের গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাগর গ্রীণবাংলা হাউজ এলাকার বাসিন্দা। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, জাবুসার গ্রীন বাংলা হাউজের সামনে সাগর নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ দাশ বলেন, সাগর শেখের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতা: ট্রাম্পের জনসমর্থনে নজিরবিহীন ধস

হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের এক বছরের মাথায় জনপ্রিয়তার চরম সংকটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ইরানের সঙ্গে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি এবং অভ্যন্তরীণ...

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রণক্ষেত্র ফের উত্তপ্ত হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিভিন্ন জনপদ লক্ষ্য করে রাশিয়ার চালানো ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত...

Related Articles

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট।‎বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলীয় এলাকায় টানা ৫৮ দিনের জন্য সব ধরনের...

জামালপুরে তেল না পেয়ে দুই ঘন্টা সড়ক অবরোধ

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)।জামালপুরের ইসলামপুরে পেট্রোল ও অকটেন না পেয়ে দুই ঘণ্টা...

জামালপুরে শিশু ধর্ষণের দায়ে একজনের ১০ বছর কারাদণ্ড

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)। জামালপুরের দেওয়ানগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে...

জামালপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দুইজনের কারাদণ্ড

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)।জামালপুরে মোটরসাইকেলের ট্যাংক থেকে বোতলে ভরে জ্বালানি তেল অবৈধ...