Home আন্তর্জাতিক দক্ষিণ লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা
আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা

Share
Share

লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে পরিচালিত এ হামলায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলার মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহর বিশেষায়িত রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, এখান থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে এবং তা বাস্তবায়ন করে আসছে।

২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রায় প্রতিদিনই গোলাবর্ষণ ও বিমান হামলার ঘটনা ঘটছে। ইসরায়েল দাবি করে আসছে, হিজবুল্লাহর ‘অবিরাম হুমকি’ দূর করতেই এসব সামরিক অভিযান পরিচালিত হচ্ছে।

সাম্প্রতিক এই হামলার বিষয়ে এখনো হিজবুল্লাহ বা লেবাননের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ডলবি থিয়েটার আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের চূড়ান্ত আসরে ঘোষণা করা হয়েছে...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে অস্বীকৃতি ব্রিটেনের, অন্যদেরও অনীহা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান করলেও বৃটেন এবং অন্যান্য মিত্র দেশগুলো এ আহ্বানে সাড়া দিতে অনাগ্রহ প্রকাশ করছে। টেলিগ্রাফের...

Related Articles

আলি লারিজানির নিহত হওয়ার খবর নিশ্চিত করল ইরান

ইরানের প্রভাবশালী নেতা ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি ইসরায়েলি...

মার্কিন রিপোর্টে আরএসএস-র নিষেধাজ্ঞা সুপারিশ ভারতের তীব্র প্রতিক্রিয়া

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ...

বিশ্বরাজনীতির চাপে তাকাইচির নেতৃত্বে জাপানের কঠিন পরীক্ষা

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দায়িত্ব নেওয়ার ছয় মাসেরও কম সময়ে এমন কিছু...

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির...