Home আন্তর্জাতিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা ও কানাডা
আন্তর্জাতিক

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা ও কানাডা

Share
Share

যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাত অঞ্চলের নিকটবর্তী এলাকায় ৭ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) রাতে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.০। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আলাস্কার রাজধানী জুনো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার (২৩০ মাইল) উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকন অঞ্চলের হোয়াইটহর্স শহর থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) পশ্চিমে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আলাসকা–ইউকন সীমান্তের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ভূমিকম্পটি সবচেয়ে বেশি অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এই ভূমিকম্প সুনামির ঝুঁকি তৈরি করেনি। ফলে উপকূলীয় এলাকায় কোনো সতর্কতা জারি করা হয়নি।

হোয়াইটহর্সের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, ভূমিকম্পের বিষয়ে তারা দুটি জরুরি ফোন পেয়েছেন। স্থানীয় বাসিন্দারাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের কথা জানিয়েছেন। কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ভূমিকম্পটি যে এলাকায় আঘাত হেনেছে তা অত্যন্ত দুর্গম এবং সেখানে জনসংখ্যা কম। বেশ কিছু বাড়িতে তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ইউএসজিএস জানিয়েছে, মূল ভূমিকম্পের পর একই অঞ্চলে আরও কয়েকটি ক্ষুদ্র আফটারশক রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আট অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে শনিবার (১৮ জুলাই) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা...

প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীদের বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা। এতদিন এই রীতি মূলত যুক্তরাষ্ট্রের জনপ্রিয়...

Related Articles

মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে তাঁর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি...

মঞ্চ ছাড়তে অনীহা দেখান ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও

নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্তটি এক...

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় : একই পরিবারের ৫ সদস্যসহ নিহত ১১

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায়...

পর্তুগালের পার্লামেন্টে ‘বোরকা বিল’ পাস, অপেক্ষা প্রেসিডেন্টের অনুমোদনের

ইউরোপের দেশ পর্তুগালের পার্লামেন্টে জনপরিসরে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপকারী বহুল...