Home সাম্প্রতিক মুন্সীগঞ্জে লুট হওয়া শটগানসহ একজন গ্রেফতার
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে লুট হওয়া শটগানসহ একজন গ্রেফতার

Share
Share

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে সদর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ কে এম সোহেল রানা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত পর্যন্ত সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে চরডুমুরিয়ার আনন্দপুর এলাকা থেকে শটগানসহ সোহেল রানাকে আটক করে সেনাবাহিনী। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মোল্লাকান্দির আশুরান এলাকায় রতন দেওয়ানের বাড়িতে তল্লাশি চালিয়ে এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়। তবে রতন দেওয়ান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

সেনাবাহিনী জানায়, উদ্ধার হওয়া শটগানটি গত জুলাইয়ের গণঅভ্যুত্থানকালে সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র। দীর্ঘদিন ধরে এটি উদ্ধারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল।

মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর মোল্লাকান্দি এলাকায় রাজনৈতিক সহিংসতায় গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হন। ওই ঘটনার পর থেকেই এলাকায় নজরদারি বাড়িয়ে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার ও গ্রেফতার সম্ভব হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজসহ আটক সোহেল রানাকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী জানায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা

চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বন্যা পরিস্থিতি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ধীরে ধীরে উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।...

শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় বজলুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই)...

Related Articles

পদত্যাগের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য করতে নারাজ শিক্ষামন্ত্রী

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে...

জর্ডান ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের লাগাতার বিমান হামলার জবাবে এবার মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে...

ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি: বার্লিনে বিক্ষোভ থেকে গ্রেটা থুনবার্গ গ্রেফতার

জার্মানির রাজধানী বার্লিনে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি...

রাজধানীসহ দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ৮ দফা দাবি

চলমান এইচএসসি পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান এবং সাম্প্রতিক বৃষ্টিজনিত চরম ভোগান্তির প্রতিবাদে...