Home জাতীয় অপরাধ মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Share
Share

জুলাই মাসের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। বুধবার (২৬ নভেম্বর) পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আইন অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে তাদের আপিল করতে হবে।

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে আনা অভিযোগে মৃত্যুদণ্ড ঘোষণা করে। একই মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে।বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, উসকানি এবং ঊর্ধ্বতন নেতৃত্বের দায়সহ মোট পাঁচটি অভিযোগে বিচার হয়। সেগুলো হলো—
(.)গণভবনের সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য প্রদান
(.)হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা
(.)রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যা
(.)চানখাঁরপুলে হত্যা
(.)আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো
শেষ তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর প্রথম দুটি অভিযোগে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড।
একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল জানায়, রায় কার্যকরের পূর্বে নিয়ম মোতাবেক আসামিপক্ষ চাইলে সর্বোচ্চ আদালতে আপিল করতে পারবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁদপুরের এক গ্রামে আজ পালিত হচ্ছে ঈদ

সারাদেশে যখন নাড়ির টানে বাড়ি ফেরার উৎসবমুখর পরিবেশ এবং রোজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো চাঁদপুর জেলা।...

লারিজানি ছিলেন রাশিয়ার ‘প্রকৃত বন্ধু’: পুতিন

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ডা. আলী লারিজানির আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৮ মার্চ)...

Related Articles

মৃত্যুর সংবাদের মাঝেই মোজতবা খামেনির ‘রহস্যময়’ ঈদ বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচিত মোজতবা খামেনিকে ঘিরে...

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী...

‘আমি কোনো যুদ্ধবিরতি চাই না’: ইরান ইস্যুতে ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরান-কেন্দ্রিক সংঘাতময় পরিস্থিতিতে কোনো ধরনের নমনীয়তা বা সমঝোতার পথে হাঁটতে নারাজ...

‘সমঝোতায়’ হরমুজ প্রণালি দিয়ে যেভাবে জাহাজ চলাচল শুরু

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাতের আবহের মধ্যেই পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে...