Home আন্তর্জাতিক আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: শিশুসহ ১০ জন নিহত
আন্তর্জাতিকদুর্ঘটনা

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: শিশুসহ ১০ জন নিহত

Share
Share

আফগানিস্তানের একাধিক প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। খোস্ত প্রদেশের একটি বাড়িতে রাতের এই হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে তালেবান সরকার জানিয়েছে । নিহতদের মধ্যে নয়জন শিশু ও একজন নারী রয়েছেন। বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। খবর আল জাজিরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবানের সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, মধ্যরাতে খোস্ত প্রদেশের গুরবুজ জেলার ওই বাড়িতে হামলা চালানো হয়। তিনি বলেন, “হামলায় পাঁচ ছেলে ও চার মেয়ে, শিশুসহ মোট ১০ জন শহীদ হয়েছেন। তাদের বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়েছে।”

মুজাহিদ আরও জানান, একই সময় কুনার প্রদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং পাকতিকা প্রদেশের পূর্বাঞ্চলেও বিমান হামলা চালানো হয়। সেখানে কমপক্ষে চারজন সাধারণ নাগরিক আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। তালেবান সরকার এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করেছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁদপুরের এক গ্রামে আজ পালিত হচ্ছে ঈদ

সারাদেশে যখন নাড়ির টানে বাড়ি ফেরার উৎসবমুখর পরিবেশ এবং রোজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো চাঁদপুর জেলা।...

লারিজানি ছিলেন রাশিয়ার ‘প্রকৃত বন্ধু’: পুতিন

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ডা. আলী লারিজানির আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৮ মার্চ)...

Related Articles

মৃত্যুর সংবাদের মাঝেই মোজতবা খামেনির ‘রহস্যময়’ ঈদ বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচিত মোজতবা খামেনিকে ঘিরে...

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী...

‘আমি কোনো যুদ্ধবিরতি চাই না’: ইরান ইস্যুতে ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরান-কেন্দ্রিক সংঘাতময় পরিস্থিতিতে কোনো ধরনের নমনীয়তা বা সমঝোতার পথে হাঁটতে নারাজ...

‘সমঝোতায়’ হরমুজ প্রণালি দিয়ে যেভাবে জাহাজ চলাচল শুরু

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাতের আবহের মধ্যেই পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে...