Home আঞ্চলিক চাঁপাইনবাবগঞ্জে বিএনপি সমাবেশে হার্ট অ্যাটাকে সাবেক নেতার মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি সমাবেশে হার্ট অ্যাটাকে সাবেক নেতার মৃত্যু

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির আয়োজিত এক সমাবেশ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও সাবেক বিএনপি নেতা একরামুল হক (৫৮)। বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিবগঞ্জ পৌর এলাকার মনাকষা মোড়ে বিএনপির উদ্যোগে ‘ন্যায্য পানি বণ্টনের দাবিতে’ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সময় একরামুল হক হঠাৎ অসুস্থ বোধ করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। আশেপাশের উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।একরামুল হক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের বাসিন্দা এবং এলাকার পরিচিত রাজনৈতিক ও ব্যবসায়ী মুখ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ।

বুধবার দুপুর তিনটার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে বিএনপি ‘ন্যায্য পানি বণ্টনের দাবিতে’ একটি বড় সমাবেশ আয়োজন করে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে জড়ো হন। বিএনপির এক স্থানীয় নেতা বলেন, “সমাবেশের আগে তিনি বেশ চনমনে ছিলেন। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। আমরা প্রথমে ভেবেছিলাম ক্লান্তি, কিন্তু হাসপাতালে নেওয়ার পর জানা যায় তিনি হার্ট অ্যাটাক করেছেন।”

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “সমাবেশ চলাকালীন সময় এক বিএনপি নেতা হার্ট অ্যাটাকে মারা গেছেন। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” তিনি আরও জানান, ঘটনাটি সম্পূর্ণ স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রাথমিকভাবে ধরা হয়েছে এবং এতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্টারমার শিগগিরই পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের: ডাউনিং স্ট্রিটের অস্বীকার

‘ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শিগগিরই তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন’ বলে জোরালো দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন ও জ্বালানি নীতির মতো...

১২ ঘণ্টায় অটোচালক হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় অটোরিকশা চালক মাহাবুব আলম ওরফে মাসুম (৩২) হত্যা মামলার মাত্র ১২ ঘণ্টার মধ্যে রহস্য...

Related Articles

আমাকে বাঁচান ’স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে স্বামী

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি) রাঙ্গামাটির লংগদু উপজেলার ৩ নম্বর গুলশাখালী ইউনিয়নের ২...

সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি: গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বাঘ ও হরিণ শিকারি ১৫০ জন অপরাধীকে...

বাগমারায় ব্যবসায়ীর ওপর হামলা ও গুলির অভিযোগ

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুর ইজারার টাকা ভাগাভাগি...

সিরাজগঞ্জ সলঙ্গায় যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

আবু হানিফ, সিরাজগঞ্জ  নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য,সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির...