Home আন্তর্জাতিক তুরস্কে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন
আন্তর্জাতিক

তুরস্কে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন

Share
Share

তুরস্কের ইস্তাম্বুলে ছয় বছরের নিরলস পরিশ্রমে তৈরি হয়েছে বিশ্বের বৃহত্তম হাতে লেখা কোরআন শরিফ। অনন্য এই শিল্পকর্মটি লিখেছেন ইরাকের সাবেক স্বর্ণকার ও খ্যাতনামা ক্যালিগ্রাফার আলী জামান।

চার মিটার লম্বা ও দেড় মিটার চওড়া পাণ্ডুলিপিটি ইসলামী ক্যালিগ্রাফির বিখ্যাত থুলুথ লিপিতে লেখা হয়েছে। প্রতিটি পৃষ্ঠা খোলার পর এটি প্রায় তিন মিটার পর্যন্ত বিস্তৃত হয়। ঐতিহ্যবাহী খাগড়া কলম দিয়ে হাতে লেখা এই কোরআনের প্রতিটি অক্ষর তৈরি করেছেন নিজ হাতে, আধুনিক কোনো সরঞ্জাম ছাড়াই।

আলী জামান ১৯৭১ সালে ইরাকের সুলায়মানিয়ায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ইসলামী ক্যালিগ্রাফির প্রতি গভীর অনুরাগ ছিল তার। দীর্ঘদিন স্বর্ণকার হিসেবে কাজ করার পর ২০১৩ সালে তিনি জুয়েলারি ব্যবসা ছেড়ে সম্পূর্ণভাবে ক্যালিগ্রাফিতে মনোনিবেশ করেন। ২০১৭ সালে শিল্পচর্চার জন্য তিনি পরিবারসহ ইস্তাম্বুলের ফাতিহ জেলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

ইস্তাম্বুলের ঐতিহাসিক মিহরিমাহ সুলতান মসজিদ কমপ্লেক্সের একটি ছোট ঘরে বসেই তিনি একা এই বিশাল প্রকল্প সম্পন্ন করেন। প্রতিদিন নিরবচ্ছিন্নভাবে কাজ করতেন, কেবল নামাজ ও খাবারের জন্য সামান্য বিরতি নিতেন। প্রকল্পটির সম্পূর্ণ ব্যয় বহন করেন তিনি নিজেই। গুরুতর স্বাস্থ্যগত চ্যালেঞ্জ সত্ত্বেও আলী জামান কাজ চালিয়ে যান। তার এই অসামান্য কীর্তি পূর্বের বৃহত্তম হাতে লেখা কোরআনকে ছাড়িয়ে গেছে, যার দৈর্ঘ্য ছিল ২.২৮ মিটার ও প্রস্থ ১.৫৫ মিটার।

আলী জামান ইসলামী ক্যালিগ্রাফিতে বহু আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। যার মধ্যে সিরিয়া, মালয়েশিয়া, ইরাক ও তুরস্কের একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। । তিনি থুলুথ ও নাসখ ক্যালিগ্রাফিতে ইজাজাহ লাভ করেছেন এবং ২০১৭ সালে তুরস্কের আন্তর্জাতিক হিলিয়ে-ই সেরিফ প্রতিযোগিতায় রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগান-এর কাছ থেকে ‘ডিস্টিংকশন’ পুরস্কার পান। প্রকল্পটি সম্পর্কে আলী জামান তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে বলেন, “এমন কিছু তৈরি করা আনন্দের, যা খুব কম মানুষই করতে পারে। প্রতিটি অক্ষর আমার আত্মা ও পরিশ্রমের প্রতিফলন।”

তার ছেলে রেকার জামান বলেন, “আমরা তুরস্কে এসেছি কারণ এখানে ইসলামী শিল্প ও ক্যালিগ্রাফিকে ইরাকের চেয়ে অনেক বেশি সম্মান ও মূল্য দেওয়া হয়। কোভিড-১৯ মহামারীর সময় উপকরণ সংগ্রহ করা কঠিন ছিল, কিন্তু বাবা কখনো হাল ছাড়েননি।”
সূত্র: আনাদোলু এজেন্সি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;