Home জাতীয় অপরাধ দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার

Share
Share

রাজশাহীর একটি আমবাগান থেকে নিখোঁজ গৃহবধূ মাসুদা পারভীন ইভার (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর মৌলভী বুধপাড়া এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহত ইভা নগরীর মেহেরচন্ডী পূর্বপাড়ার ইকবাল হোসেনের মেয়ে এবং রাজশাহীর দুর্গাপুর উপজেলার কানপাড়া এলাকার দুর্জয়ের স্ত্রী। তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “ইভার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা মরদেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন।”

তিনি আরও জানান, ইভার স্বামী দুর্জয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার সম্পৃক্ততা আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...