Home আন্তর্জাতিক জাপানের সবচেয়ে শক্তিশালী মিত্র হল যুক্তরাষ্ট্র – ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক

জাপানের সবচেয়ে শক্তিশালী মিত্র হল যুক্তরাষ্ট্র – ডোনাল্ড ট্রাম্প

Share
Share

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে জাপানের সবচেয়ে শক্তিশালী মিত্র বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। এসময় দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়, যা দুর্লভ খনিজ উপাদান সরবরাহ নিশ্চিত করবে।

ট্রাম্পের এ বৈঠক এশিয়া সফরের অংশ। সোমবার তিনি মালয়েশিয়া থেকে জাপানের টোকিওতে পৌঁছান। আজ টোকিওতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ট্রাম্পকে স্বাগত জানান তাকাইচি। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মাথায় প্রথমবারের মতো তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ট্রাম্প বলেন, “আমরা সবচেয়ে শক্তিশালী মিত্র। আপনার সঙ্গে দেখা হওয়াটা অত্যন্ত সম্মানের।”

প্রধানমন্ত্রী তাকাইচি দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার প্রত্যাশা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি জাপান ও যুক্তরাষ্ট্রের মিত্রতার ক্ষেত্রে একটি নতুন সোনালি যুগ দেখতে চাই, যেখানে উভয় দেশই আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।”

বৈঠকের পাশাপাশি ট্রাম্প ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের বিমানবাহী জাহাজে বক্তব্য রাখবেন। জাহাজটি ইয়োকোসুকা শহরে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে নোঙর করা আছে। এছাড়াও ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি নৈশভোজে অংশ নেবেন, যেখানে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটার চেয়ারম্যান উপস্থিত থাকবেন।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও জাপান একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা গুরুত্বপূর্ণ দুর্লভ খনিজ সরবরাহ নিশ্চিত করবে। এ ছাড়া, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন বলে আশা করা হচ্ছে।
ট্রাম্প জাপানের পর দক্ষিণ কোরিয়ায় যাবেন এবং সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠক বিশ্বের দুই প্রধান বাণিজ্যযুদ্ধকে প্রশমিত করতে পারে বলে আশা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কিনব্রিজ-চাঁদনীঘাট এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি সিসিক প্রশাসককে স্মারকলিপি

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের উত্তর পাশের চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল সংলগ্ন এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে...

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক নারী ও তার অপ্রাপ্তবয়স্ক কন্যার ওপর যৌন সহিংসতার অভিযোগ উঠেছে। আলোচিত...

Related Articles

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...

আসামে স্কুলের টিফিনে গোমাংস: মুসলিম নারী ও ছেলে গ্রেপ্তার

ভারতের আসামের গোয়ালপাড়া জেলায় এক মুসলিম নারীকে গ্রেপ্তার এবং তাঁর নাবালক ছেলেকে...