Home আন্তর্জাতিক ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস নতুন উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন
আন্তর্জাতিক

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস নতুন উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন

Share
Share

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিজের উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন। রোববার (২৬ অক্টোবর) তিনি লিখিতভাবে জানিয়েছেন, যদি তিনি কোনো কারণে পদে থাকতে না পারেন, তাহলে ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ অস্থায়ীভাবে তার স্থলাভিষিক্ত হবেন।

ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, হুসেইন আল শেখ অস্থায়ী দায়িত্বে থাকাকালীন ফিলিস্তিনের নির্বাচনি আইন অনুযায়ী নির্বাচন আয়োজন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব পালন করবেন।

ফিলিস্তিনের সংবিধান অনুসারে, প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। যদি কোনো কারণে তা সম্ভব না হয়, বিদায়ী প্রেসিডেন্ট আরও একটি মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন। আগের সংবিধানের ডিক্রি নম্বর ১ অনুযায়ী, প্রেসিডেন্ট পদ শূন্য হলে পার্লামেন্টের চেয়ারম্যান বা স্পিকার অস্থায়ী দায়িত্ব নিতেন। আব্বাসের ঘোষণার মাধ্যমে এটি বাতিল করা হয়েছে।

মাহমুদ আব্বাস গত ২০ বছর ধরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন। ২০০৪ সালে তার পূর্বসূরি ইয়াসের আরাফাতের মৃত্যুর পর ২০০৫ সালে তিনি প্রেসিডেন্ট হন। এই ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে প্রেসিডেন্ট পদান্তরের ক্ষেত্রে অস্থায়ী উত্তরসূরীর বিষয়টি সুস্পষ্টভাবে নিশ্চিত হলো, যা ভবিষ্যতে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক নারী ও তার অপ্রাপ্তবয়স্ক কন্যার ওপর যৌন সহিংসতার অভিযোগ উঠেছে। আলোচিত...

থামছে না সড়ক দুর্ঘটনা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায়...

Related Articles

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...

আসামে স্কুলের টিফিনে গোমাংস: মুসলিম নারী ও ছেলে গ্রেপ্তার

ভারতের আসামের গোয়ালপাড়া জেলায় এক মুসলিম নারীকে গ্রেপ্তার এবং তাঁর নাবালক ছেলেকে...