Home আঞ্চলিক বাগেরহাটে স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বাগেরহাটে স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু

Share
Share

বাগেরহাটের মোল্লাহাটে স্বামীকে ভিডিও কলে রেখে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন পিয়াসী (২৫) নামে এক তরুণী। পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৬ অক্টোবর) তিনি মারা যান। নিহত পিয়াসী উপজেলার কামারগ্রামের বাসিন্দা সজীব শেখের স্ত্রী। পারিবারিক কলহ থেকে হতাশ হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পিয়াসী নিজের ঘরের দরজা বন্ধ করে স্বামী সজীব শেখকে ভিডিও কলে যুক্ত করেন। সেই সময় হঠাৎ তিনি স্বামীর সামনেই কীটনাশক পান করেন। হতভম্ব স্বামী সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ফোনে খবর দিলে তারা দরজা ভেঙে পিয়াসীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর রবিবার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, এর আগেও পিয়াসী একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তবে সে সময় পরিবার ও চিকিৎসকদের তৎপরতায় তিনি বেঁচে যান। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক বলেন,“ঘটনাটি আমরা শুনেছি। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত প্রক্রিয়া শুরু করা হবে। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে।

বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে নারী আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন- সম্পর্কজনিত হতাশা, সামাজিক চাপে ভোগা এবং মানসিক স্বাস্থ্যসেবার অভাব এর প্রধান কারণ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুই কিশোরীর গভীর সম্পর্ক, একসঙ্গে থাকার সিদ্ধান্তে বাড়ি থেকে পালায় তারা

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে নীলফামারীর ডোমার উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় সাত দিনের মধ্যে তাদের অবস্থান...

৩৪ তলায় ফ্ল্যাট কিনে পরে জানলেন ভবনই ৩২ তলা

চীনে এক ব্যক্তি একটি নবনির্মিত ভবনের ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু কয়েক বছর পর তিনি জানতে পারেন, ভবনটিতে বাস্তবে ৩৪ নয়, ৩২টি তলাই...

Related Articles

বাংলাদেশ–চীন উন্নয়ন প্রকল্পের চুক্তি সই

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল...

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন,...

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।...

মালুমঘাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ১১ প্রজাতির ২,৫০০ চারা রোপণ, নিরাপত্তায় এসএসএফের পরিদর্শন

ওমর ফারুক, কক্সবাজার আগামী ১৩ জুন কক্সবাজারের মালুমঘাটে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি...