Home আন্তর্জাতিক রাশিয়ার গোলাবারুদ কারখানায় বিস্ফোরণ, নিহত ১০
আন্তর্জাতিক

রাশিয়ার গোলাবারুদ কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

Share
Share

রাশিয়ার উরাল অঞ্চলে একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় চেলিয়াবিনস্ক শহরের কাছের কোপেইস্ক এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর কারখানায় আগুন ধরে যায় এবং আকাশে বিশাল আগুনের গোলা দেখা যায়। স্থানীয় সূত্র বলছে, কারখানাটিতে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদন করা হতো। চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর আলেক্সি টেক্সলার বলেন, “বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জরুরি নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করে। শহরের বাসিন্দা বা আশপাশের বেসামরিক স্থাপনার জন্য কোনো হুমকি নেই। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

তিনি জানান, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং অঞ্চলজুড়ে এক দিনের শোক ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উৎপাদন প্রক্রিয়ার সময় কোনো যান্ত্রিক ত্রুটি বা রাসায়নিক প্রতিক্রিয়া থেকে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

এর আগে, গত সপ্তাহে রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছিলেন। রুশ গণমাধ্যম জানিয়েছে, চেলিয়াবিনস্কের নিকটবর্তী বাশকোরতোস্তান অঞ্চলের স্টারলিটামাক শহরে অবস্থিত ‘আভানগার্ড’ কারখানাটি ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রানা প্লাজা ধসের ১৩ বছরেও শেষ হয়নি হত্যা মামলা বিচার

সাভারের রানা প্লাজা ধসের ঘটনার ১৩ বছর পেরিয়ে গেলেও এক হাজারের বেশি শ্রমিক নিহতের ঘটনায় করা হত্যা মামলার বিচার এখনো শেষ হয়নি। মামলায়...

ট্রাম্প নীতিতে অসন্তোষ, দেশ ছাড়ার কথা ভাবছেন ভারতীয়রা

একসময় বহু ভারতীয় নাগরিকের কাছে আকর্ষণের শীর্ষে থাকা ‘আমেরিকান ড্রিম’ এখন ক্রমেই ম্লান হয়ে আসছে। যুক্তরাষ্ট্র-এ বসবাসরত ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা ও...

Related Articles

ইরান আলোচনা বন্ধের পর পাকিস্তান সফর বাতিল :ট্রাম্প

যুক্ত্রাষ্টের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি চান না মার্কিন কর্মকর্তারা ইসলামাবাদে গিয়ে অপ্রয়োজনীয়...

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের হারুন-অর-রশিদ

যুক্তরাজ্যের রাজনীতিতে ব্রিটিশ-বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়লেও Senedd Cymru বা ওয়েলস পার্লামেন্টে এখনো কোনো...

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম আবুগারবিয়েহ?

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত দুই বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী—জামিল আহমেদ...