Home জাতীয় অপরাধ রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

Share
Share

রাজধানীর আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ। বুধবার (২২ অক্টোবর) রাতে নটরডেম কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আকির মিয়া রাকিব (২৮), মেহেদী হাসান ওরফে হাসান (২২) ও মামুন মিয়া (৪৫)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টিম অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার আকির মিয়ার বিরুদ্ধে কুমিল্লা জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে রাজধানীতে বিক্রি করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রতিমন্ত্রীকে ঘিরে ‘শিবির মিডিয়া সেল’ থেকে অপপ্রচার, বিএনপির সংবাদ সম্মেলন

  পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে...

লাইসেন্স ফিরে পেয়ে সেবা কার্যক্রম শুরু করল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

  দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল আবারও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত শর্ত পূরণের...

Related Articles

মিরপুরে স্ত্রী-সন্তানকে বাসার নিচে পাঠিয়ে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে...

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় হবিগঞ্জ-৪ আসনের...

প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়: ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা প্রেম পরিণত হলো ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।...

শাপলা চত্বর গণহত্যা মামলা: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের...