Home জাতীয় অপরাধ আন্তর্জাতিক পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি
অপরাধআইন-বিচারআঞ্চলিকআন্তর্জাতিকজাতীয়

আন্তর্জাতিক পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

Share
Share

বাংলাদেশি এক যুগলকে অবৈধ কনটেন্ট তৈরি ও আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে প্রচারের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বান্দরবানের হাজীপাড়ার বালাঘাটা এলাকায় গতকাল ভোর সাড়ে তিনটায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।

সিআইডি জানায়, গ্রেপ্তারকৃত যুগলের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এছাড়া তারা শুধু নিজেদের ভিডিও তৈরি করেনি, বরং অন্যান্য ব্যক্তিদেরও এ কাজে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুগল দরিদ্র পরিবার থেকে উঠে আসলেও অনলাইনে বিলাসবহুল জীবনধারার ছবি ও তথ্য প্রচার করত। তাদের প্রথম ভিডিও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ২০২৪ সালের মে মাসে প্রকাশিত হয়। এক বছরের মধ্যে তাদের ১১২টি ভিডিও প্রকাশিত হয়েছে, যা ২ কোটি ৬৭ লাখবারের বেশি দেখা হয়েছে। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তারা আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে অবস্থান করেছিল।

সিআইডি সূত্রে জানা যায়, যুগলটি টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে প্রচারণা চালাত এবং নতুন ক্রিয়েটরদের এ কাজে প্রলুব্ধ করত। টেলিগ্রাম চ্যানেলে নতুনদের বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে উৎসাহ প্রদান করত তারা।

সিআইডি জানায়, প্রকাশিত ১১২টি ভিডিও যাতে বাংলাদেশ থেকে দেখা না যায়, সেই ব্যবস্থা করা হয়েছে।পাশাপাশি এই কাজের মাধ্যমে তারা কী পরিমাণ অর্থ আয় করেছেন, সেই অর্থ কোন মাধ্যমে দেশে এনেছেন, নতুনদেরকে কিভাবে জড়িত করা হতো এবং অর্থ প্রদান প্রক্রিয়ার পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন করাও সিআইডির অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন,“অনলাইন জগৎ সবার জন্য উন্মুক্ত হওয়ায় নিয়ন্ত্রণ করা কঠিন। তবে আমরা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকল সদস্যকে শনাক্ত এবং আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা...

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক...

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও মিত্রদের থেকে আদায় করতে চান ট্রাম্প, কতটা বাস্তবসম্মত?

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পরও নানা বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার...

;