Home জাতীয় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্প প্রতীক নিতে হবে: ইসি
জাতীয়রাজনীতি

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্প প্রতীক নিতে হবে: ইসি

Share
Share

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। আখতার আহমেদ বলেন, “ইসির কাছে থাকা প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা নেই। আমাদের তালিকায় বর্তমানে ১১৫টি প্রতীক রয়েছে। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে সেখান থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নিতে হবে।”

শাপলা প্রতীকের আবেদন খারিজ-
সচিব জানান, এনসিপি শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে। তবে তালিকায় এ প্রতীক না থাকায় তাদেরকে বিকল্প প্রস্তাব পাঠানোর জন্য জানানো হয়েছে। ইসি ও দলের সম্মতির ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

নিবন্ধন প্রক্রিয়া চলমা-
এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। নথিপত্রগুলো পর্যালোচনার পর্যায়ে আছে। তবে প্রতীক-সংক্রান্ত সমন্বয় কার্যক্রম এক ধাপ এগিয়েছে।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে ইসি। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে সময়সূচি নির্ধারণ করা হবে।

প্রবাসী ভোটার নিবন্ধনও এগোচ্ছ-
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমও এগোচ্ছে বলে জানান আখতার আহমেদ। তিনি বলেন, “প্রতিদিন নতুন খবর তৈরি করা যায় না। তবে আমরা নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপে গণমাধ্যমকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করছি।”

প্রতীকের সংখ্যা ও আইন মন্ত্রণালয়ের ভেটি-
সম্প্রতি ইসি তাদের তফসিলে নতুন করে ৪৬টি প্রতীক যুক্ত করেছে। এর আগে তালিকায় ছিল ৬৯টি প্রতীক। নতুন প্রতীক যুক্ত হওয়ার পর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৫-তে।
আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য প্রতীকগুলোর তালিকা পাঠানো হয়েছিল। চাইলে মন্ত্রণালয় এখান থেকে প্রতীক বাতিল করতে বা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করার সুপারিশ করতে পারত। তবে তারা কোনো পরিবর্তনের সুপারিশ করেনি।

বিদ্যমান প্রতীকের তালিকা-
ইসির অনুমোদিত ১১৫ প্রতীকের মধ্যে রয়েছে—আনারস, খাট, টেবিল ঘড়ি, ট্রাক, মোরগ, বাঘ, রকেট, টেলিভিশন, বই, রিকশা, ঈগল, গাভী, বটগাছ, একতারা, লাঙ্গল, বাইসাইকেল, কবুতর, দাঁড়িপাল্লা, কলস, চেয়ার, মাইক, ধানের শীষ, নৌকা, কম্পিউটার, মাছ, ফুটবল, মিনার, ফুলের মালা, হাতি, হেলিকপ্টারসহ আরও বহু প্রতীক।
তবে শাপলা এ তালিকায় নেই।

প্রেক্ষাপট
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর প্রধান সমন্বয়কারীদের নিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি তাদের প্রতীক হিসেবে শাপলা দাবি করলেও, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক তালিকায় তা না থাকায় আপাতত বিকল্প প্রতীক নিতে হচ্ছে তাদের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বনঘেঁষে অবৈধ মুরগির খামার ও বিষ্ঠা পরিবহন: ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চর্মরোগে আক্রান্ত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সংরক্ষিত বনঘেঁষা কাহালগাঁও গ্রামে পরিবেশ দূষণের চরম খেসারত দিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। বনাঞ্চলের জমি জবরদখল করে গড়ে ওঠা বাণিজ্যিক...

‘লেডিমীর জাফর’ বলা ডিএজির বিরুদ্ধে হাইকোর্টে রুমিন ফারহানার অভিযোগ

ফেসবুকে ‘লেডি মীরজাফর’ লিখে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে সরাসরি নালিশ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য...

Related Articles

গুলশানে আওয়ামী লীগের বিতর্কিত মিছিলের ৫ দিন পর ওসি দাউদ হোসেনকে প্রত্যাহার

রাজধানীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও...

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এসেছে : সালেহ শিবলী

দেশের সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিয়মিত শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়া গমন করেছেন বিএনপির স্থায়ী কমিটির...

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’, : যুবদল নেতার পোস্টারে তোলপাড়

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘আমি চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা...